কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আক্কেলপুর ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় বিভিন্ন গ্রাহকের টাকা আত্নসাৎ গ্রাহকদের মানববন্ধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের জয়পুরহাটের আক্কেলপুর এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে বিভিন্ন গ্রাহক ও প্রতিষ্ঠানের হিসাব থেকে অন্তত প্রায় সাড়ে ৩ কোটি টাকা আত্নসাৎ করা হয়েছে। আক্কেলপুর ইসলামী এজেন্ট ব্যাংকিংয়ের মালিক জাহিদুল ইসলাম আঞ্জু, এজেন্ট শাখার ব্যবস্থাপক রিওয়ানা ফারজানা ও ব্যাংকের ক্যাশিয়ার মাসুদ রানা দীর্ঘদিন ধরে কৌশলে এই টাকাগুলো তুলে আত্নসাৎ করেছেন। প্রতিবাদে জয়পুরহাট ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের মানববন্ধন। রোববার (১৬ নভেম্বর) জয়পুরহাট ইসলামী ব্যাংকের সামনের সড়কের পাশে শত শত গ্রাহক ও মাদরাসা শিক্ষক শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়। এ ঘটনায় অভিযুক্তরা কারাগারে রয়েছেন। সেদিনের পর থেকে ব্যাংকের এজেন্ট শাখা বন্ধ রয়েছে। গ্রহকেরা তাদের টাকা ফেরত না পেয়ে হতাশায় ভুগছেন। উল্লেখ, মাদ্রাসার অ্যাকাউন্টে ৩৯ লাখ টাকা ছিল। গেল ১৯ মার্চ বৃহস্পতিবার তাঁরা ১৩ লাখ টাকা উত্তোলন করেন। দীর্ঘদিন ধরে মুঠোফোনে ব্যাংক থেকে টাকা জমা ও উত্তোলনের কোন ম্যাসেজ আসত না। ব্যাংক থেকে তাঁদের ভূয়া হিসাব বিবরণী দেওয়া হচ্ছিল। সন্দেহ হওয়ায় তাঁরা ২৩ মার্চ রোববারে ইসলামী ব্যাংক লিমিটেড বাংলাদেশ জয়পুরহাট শাখায় যান। সেখানে গিয়ে তাঁদের প্রতিষ্ঠানের হিসাব বিবরণী নেন। ওই হিসাব বিবরণীতে মাত্র ১৭ হাজার ২৯৯ টাকা রয়েছে। তাঁরা হিসাব বিবরণী নিয়ে এজেন্টে ব্যাংকে আসেন। ব্যাংকের ব্যবস্থাপক ও ক্যাশিয়ারের সঙ্গে বসেন। তখন ক্যাশিয়ার প্রতিষ্ঠানসহ অন্য ব্যক্তিদের হিসাব থেকে কৌশলে টাকা উত্তোলনের কথা স্বীকার করেন। ইসলামী ব্যাংক জয়পুরহাট শাখার ব্যাবস্থাপক হাবিবুর রহমান বলেন, এখন পর্যন্ত ৩ কোটি টাকা আত্মসাতের তথ্য পাওয়া যাচ্ছে। তদন্তে প্রমান মেলায় তিন জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযুক্তরা বর্তমানে জেল হাজতে রযেছে।
Tag
আরও খবর