কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আক্কেলপুরে পার্কিং করা বাসে আগুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বাস টার্মিনাল এলাকায় পার্কিং করা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (০৩ ডিসেম্বর ২০২৫) ভোর আনুমানিক ৫টার দিকে আক্কেলপুর ফিলিং স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে এ আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনে বাসটির সামনের গ্লাস ও ভেতরের বেশ কয়েকটি সিট পুড়ে যায়। তবে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। পুড়ে যাওয়া বাসটির নম্বর ঢাকা মেট্রো- ব ১১-৩১২৪। বাসটির মালিক বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার ভেরাগ্রামের বাসিন্দা মো. আফজাল হোসেন। ঘটনার বিষয়ে বাস মালিক মো. আফজাল হোসেন বলেন, রাতেই বাসটা পার্কিং করে রাখা হয়েছিল। হঠাৎ করে কিভাবে আগুন লাগলো বুঝতে পারছি না। আমার প্রায় এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। সঠিক তদন্ত করে দোষীদের খুঁজে বের করার দাবি জানাচ্ছি। ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের সূত্রপাত এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছ।
Tag
আরও খবর