বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন

আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর মুক্তমঞ্চে মো: মাসুম বিল্লাহ হত্যার বিচার এবং খুনিদের ফাঁসির দাবিতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (০১ জুন, ২০২৬ ইং) বিকাল ৩.৩০ ঘটিকায় আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ ট্রাস্ট-এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। "আজ মাসুম, কাল অন্য কেউ, বিচারহীনতার অবসান হোক, ন্যায় বিচার নিশ্চিত হোক"— এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে এলাকার সর্বস্তরের জনগণ, নিহতের পরিবার, আত্মীয়-স্বজন এবং মানবাধিকার কর্মীরা ব্যানার, ফেস্টুন ও পোস্টার হাতে অংশ নেন। মানববন্ধনে উপস্থিত বক্তারা গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, মাসুম বিল্লাহকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। খুনিরা প্রকাশ্য ঘুরে বেড়ালে সমাজের নিরাপত্তা বিঘ্নিত হবে। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আসামিকে গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি তথা ফাঁসির দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, আমরা কোনো প্রকার অন্যায়ের কাছে মাথা নত করব না এবং মাসুম বিল্লাহর হত্যার সঠিক বিচার না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। সমাবেশে অংশগ্রহণকারীরা "মাসুম হত্যাকারী এই খুনি, ফাঁসি চাই", "খুনিদের কোনো ছাড় নাই" সংবলিত পোস্টার প্রদর্শন করেন এবং অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ ট্রাস্ট-এর স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
Tag
আরও খবর