বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন

আক্কেলপুরে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ বাজারে অভিযানে,১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজারে অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে জনগণের উপস্থিতিতে জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মঙ্গলবার (৪ আগষ্ট ) দুপুরে আক্কেলপুর উপজেলা মৎস্য দপ্তর  অফিসের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাদিয়া সিদ্দিকী। এ সময় অফিস সহকারী সাইফুল সহ  মৎস্য বিভাগের অন্যান্য কর্মচারীরাও উপস্থিত ছিলেন। মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। অভিযানের সময় বাজার এলাকায় গোপনে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়। তবে জালগুলোর মালিক কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি এবং কাউকে আটক করা সম্ভব হয়নি। উপজেলা মৎস্য কর্মকর্তা , সাদিয়া সিদ্দিকী বলেন কারেন্ট জাল দেশের মৎস্যসম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ ধরনের জাল ব্যবহার করলে ছোট মাছ ও মাছের পোনা নির্বিচারে ধ্বংস হয়ে যায়, ফলে নদী-খাল-বিলের স্বাভাবিক প্রজনন ব্যাহত হয়। সরকারের নির্দেশনা অনুযায়ী অবৈধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী কারেন্ট জাল উৎপাদন, মজুত, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। দেশের প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য রক্ষায় এসব জাল নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান শেষে জামালগঞ্জ বাজার সংলগ্ন একটি ফাঁকা স্থানে জব্দকৃত ১৫ হাজার মিটার কারেন্ট জাল নিয়ে যাওয়া হয়। পরে স্থানীয় জনগণের উপস্থিতিতে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। স্থানীয় সচেতন মহল মৎস্য বিভাগের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধ করা না গেলে দেশীয় মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে পড়বে। তাই নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জেলেদের সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা। মৎস্য বিভাগ জানিয়েছে, ভবিষ্যতেও আক্কেলপুর উপজেলার বিভিন্ন হাট-বাজার ও জলাশয়ে অবৈধ কারেন্ট জাল এবং নিষিদ্ধ মৎস্য আহরণ সামগ্রীর বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে। এ বিষয়ে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিভাগটি।
Tag
আরও খবর