উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত।

চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে বাকপ্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ.

জয়পুরহাটের আক্কেলপুরে চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে বাকপ্রতিবন্ধী স্বামীর সামনে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফেরদৌস মণ্ডল (৫০) নামে এক গ্রাম্য দাদাশ্বশুরের বিরুদ্ধে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে উপজেলার সোনামুখী ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) ওই নারী আক্কেলপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত একই এলাকার মৃত কিনা মন্ডলের ছেলে। অভিযোগে উল্লেখ করা হয়, মঙ্গলবার (১১ আগস্ট) রাতে অভিযুক্ত ফেরদৌস চিকিৎসার কথা বলে তাদের ঘরে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি প্রতিবন্ধী স্বামীকে পানির সঙ্গে কিছু মিশিয়ে খাইয়ে দেন। পরে স্বামী-স্ত্রীকে তার সামনে শারীরিক সম্পর্ক স্থাপন করতে বলেন অভিযুক্ত। এতে তারা অস্বীকৃতি জানালে ফেরদৌস তার স্বামীর গলা চেপে ধরে হত্যার হুমকি দিয়ে ওই নারীকে ধর্ষণ করেন। এর পরের দিন বুধবার (১২ আগস্ট) ফেরদৌস আবারও তাদের বাড়িতে গিয়ে চিকিৎসার জন্য ১৫০০ টাকা দাবি করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনাটি বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। মীমাংসা না হওয়ায় ভুক্তভোগীর পরিবার থানায় যায়।ভুক্তভোগী নারীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এই ঘটনায় অপরাধীকে গ্রেপ্তারের পাশাপাশি তারা ন্যায়বিচার চান। এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত ফেরদৌস মন্ডলের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। বাড়ির প্রধান ফটকে তালা দেওয়া রয়েছে। আক্কেলপুর থানা ওসি (তদন্ত) মমিনুল ইসলাম জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Tag
আরও খবর