দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

নওগাঁ বদলগাছিতে আদালতের রায় অমান্য করে গরুর শেড নির্মাণের অভিযো।

আদালতের নির্দেশ অমান্য

নওগাঁর বদলগাছীতে আদালতের রায় অমান্য করে গরুর শেড নির্মাণের অভিযোগ  


নুরনবি হাসান শেড নওগাঁ জেলা প্রতিনিধিঃ


আদালতের রায় অমান্য করে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বিলাসবাড়ী ইউনিয়নের 

গোপালপুর গ্রামের বিবাদমান সম্পত্তিতে জোরপূর্বক  ইট দিয়ে স্থায়ীভাবে পিলার দিয়ে গরুর শেড নির্মানের অভিযোগ।


জানা গেছে, সগুনা গোপালপুর মৌজার ৭০,৩৫,৮৩ নং খতিয়ানের  ৭০৮,৭০৯,৭১০ নং দাগের ৩৮ শতাংশ জমির মধ্যে ৮ শতাংশ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। সম্প্রতি ওই সম্পত্তির দাবিদার মো.আখতার ফরিদ বাদী হয়ে একই এলাকার মোছাঃ বিউটি বেগম সহ ৪৭ জনকে বিবাদী করে নওগাঁর বদলগাছী সহকারী জজ আদালতে নালিশী সম্পত্তি নিয়ে একটি মোর্কদ্দমা করলে গত ১২/৫/২০১৫ ইং তারিখ আদালত ওই সম্পত্তিতে বিবাদীগণের বিরুদ্ধে বাদীর পক্ষে রায় প্রদান করেন। রায়ের পর বিবাদী আপিল করেন। আপিল রায়ের পর গত ৩/৮/২০১৯ ইং তারিখে নওগাঁ জেলা জজ আদালত হতে নাজির সৈয়দ হাসান আকবর, জারি কারক মোঃ আল মামুন বদলগাছী থানার এস আই মোঃ শাহীন চৌধুরী ও ৬ জন কনষ্টেবল সহ উক্ত জমিতে দখল জারি করার জন্য ঢাক- ঢোল সহ সরেজমিনে উক্ত জমিতে লাল পতাকা দিয়ে চিহ্নিত করতে থাকেন।চিহ্নিত করণ কালে বিবাদী সহ পরিবারের লোকজন দখল কার্যে বাধা প্রদান করেন এবং সকলের উপস্থিতিতে নিজেদের বাড়ীতে অগ্নি সংযোগ করেন।পরবর্তীতে বিবাদীর ভাবি মোছাঃ মুন্নি বেগম বাদী হয়ে বদলগাছী থানায় মামলা করেন।যার মামলা নং ১০ । উক্ত মামলাটি তদন্ত সাপেক্ষে তদন্ত কর্মকর্তা মামলাটি চূড়ান্ত ফাইনাল রিপোর্ট দেন। এমতাবস্থায় হটাৎ গত ১১/৮/২৩ ইং তারিখে উক্ত রায়কে আমান্য করে বিবাদীর ভাই মো.লুৎফর কবিরাজ  কয়েকজন শ্রমিক দিয়ে নালিশী সম্পত্তিতে গরুর শেড নির্মাণ করার উদ্দেশ্যে খননের কাজ শুরু করেন। বাদী আখতার ফরিদ ভীত খননে বাধা প্রদান করলে। বিবাদীগণ উক্ত বিরোধের জের ধরে গত ১৫/৮/২০২৩ ইং তারিখ আনুমানিক রাত ৮ টায় শর্মাপুর ব্রীজের মোড়ে জনৈক বকুল হোসেনের মুদি খানার দোকানের সামনে বাদী আখতার ফরিদ এর ছেলে জহুরুল ইসলামকে দেখতে পেয়ে অতর্কিত হামলা করে তাঁকে গুরুতর আহত করে। তাঁর চিৎকারে আসপাশের লোকজন ছুটে আসলে হামলাকারী লুৎফর ও মামুন কবিরাজ সহ কয়েক জন পালিয়ে যায়। এবিষয়ে বদলগাছী থানায় আখতার ফরিদ বাদী হয়ে লুৎফর কবিরাজ সহ কয়েকজনের নামে মামলা করেন।


লুৎফর কবিরাজ দাবি করেন, ওই সম্পত্তি ক্রয়সুত্রে আমার বোনের।জোর করে তিনি কারো সম্পত্তি দখল করেননি। আদালতের রায় ব্যাপারে তিনি জানেন বলে জানান।


আখতার ফরিদ বলেন, ওই সম্পত্তি আমার চাচাতো ভাইয়ের। আমার চাচাতো ভাইয়ের কাছ থেকে লুৎফর কবিরাজের বোন বিউটি বেগম ক্রয় করেন।আমি জানতে পেরে নওগাঁ জেলা জজ আদালতে প্রেনশন মামলা করি। যার মামলা নং১৫/২০০২ ।মামলার রায় আমার পক্ষে হয়। রায়ের পর গত ৩/৮/২০১৯ ইং তারিখে জেলা জজ আদালত হতে নাজির সৈয়দ হাসান আকবর জারি কারক মোঃ আল মামুন বদলগাছী থানার এস আই মোঃ শাহীন চৌধুরী ও ৬ জন কনষ্টেবল সহ উক্ত জমিতে দখল জারি করার জন্য ঢাক- ঢোল সহ সরেজমিনে উক্ত জমিতে লাল পতাকা দিয়ে চিহ্নিত করতে থাকেন।চিহ্নিত করণ কালে বিবাদীনি সহ পরিবারের লোকজন দখল কার্যে বাধা প্রদান করেন এবং সকলের উপস্থিতিতে নিজেদের বাড়ীতে অগ্নি সংযোগ করেন।পরবর্তীতে বিবাদীনির ভাবি মোছাঃ মুন্নি বেগম বদলগাছী থানায় মামলা করেন। উক্ত মামলাটি তদন্ত সাপেক্ষে তদন্ত কর্মকর্তা মামলাটি চূড়ান্ত ফাইনাল রিপোর্ট দেন। হটাৎ গত ১১/৮/২৩ ইং তারিখে উক্ত রায়কে আমান্য করে বিবাদীনির ভাই মো.লুৎফর কবিরাজ  কয়েকজন শ্রমিক দিয়ে নালিশী সম্পত্তিতে গরুর শেড নির্মাণ করার উদ্দেশ্যে ভিত খননের কাজ শুরু করেন। খবর পেয়ে তাদের কাজে বাধা প্রদান করলে তারা আদালতের রায় মানেন না বলে জানান। তাদের কাজে বাধা প্রদান করলে আমাকে ও আমার এক মাত্র ছেলেকে হত্যা করে জমিতে পুঁতে রাখবে বলে হুমকি প্রদান করে।


তিনি আরোও বলেন, বিবাদী পক্ষ উক্ত ঘটনাকে কেন্দ্র করে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার পাঁয়তারা করছে। যে কোন সময় আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করতে পারে।


বদলগাছী থানার অফিসার ইনচার্জ ওসি  বলেন, ওই সম্পত্তি নিয়ে দুইপক্ষের বিবাদের বিষয়টি নজরে আছে।আর যদি কেউ থানায় মিথ্যা মামলা করে তাহলে ফৌজদারি আইনে মামলা তদন্ত করে বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা করার অপরাধে ২১১ধারা মোতাবেক প্রসিকিউশন দেওয়া হবে।

আরও খবর



নওগাঁয় স্কুলে দেরিতে আসায় শিক্ষককে শোকজ

৪৬২ দিন ১ ঘন্টা ২২ মিনিট আগে