কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

"আমি নই আমরাই সেবা সংঘ"র উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত

আজ বুধবার ৮ই মার্চ, যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের আজমেহেরপুরে 'আমি নই আমরাই সেবা সংঘের' উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সমাজের উন্নয়ন মূলক কাজে অংশগ্রহণ করাই আমাদের মূল লক্ষ্য। এই স্লোগানকে ধারণ করে আজমেহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

"আমি নই আমরাই সেবা সংঘ"র সহযোগিতায় এই কর্মসূচীরর মাধ্যমে এলাকার ২২০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। একই সাথে পল্লী চিকিৎসক দ্বারা বিনামূল্যে ১২৫ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বিনামূল্যে এই স্বাস্থ্য ক্যাম্পের আয়োজনের জন্য শিশু-কিশোর থেকে শুরু করে এলাকার সকল বয়সের শ্রেণি পেশার বাসিন্দারা সন্তুষ্টি প্রকাশ করেন। এলাকার সচেতন নাগরিকরা এই আয়োজনকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকদের প্রতি।

এসময় উপস্থিত ছিলেন, আমি নই আমরাই সেবা সংঘ এর প্রতিষ্ঠাতা সভাপতি পরিমল বিশ্বাস, সাধারণ সম্পাদক সাব্বিত হোসেন, সহ- সাধারণ সম্পাদক সংজীত বিশ্বাস,অর্থ বিষয়ক সম্পাদক সুফল বিশ্বাস, পল্লী চিকিৎসক মোঃ মমিনুর রহমান, মাওঃ মোঃফখরুদ্দিন ,,শারমিন আক্তার সাথী, মোঃ আমানউল্লাহ, পল্লী চিকিৎসক সুফল বিশ্বাস, রাতুল,মোঃ আব্দুল্লাহ,সজীব বিশ্বাস, শেখ আশিক, মোঃ ফাইম হোসেন ইমন,বাপ্পি হাসান,সিকু খান, প্রমুখ।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি পরিমল বিশ্বাস বলেন, অনেকে সময়ের জন্য রক্ত পরীক্ষা করতে পারেন না। যে কারণে জরুরি প্রয়োজনে রক্ত দিতে পারে না। তাই রক্তের গ্রুপ নির্ণয়ের জন্য আমাদের এই আয়োজন। কারণ রক্তের গ্রুপ জানা থাকলে প্রয়োজনের সময় দ্রুত ডোনার পাওয়া যাবে।এবং আমাদের এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও খবর