কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে (বিসিসি) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ



বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে (বিসিসি) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রিটার্নিং কর্মকর্তার দেওয়া কারণ দর্শানোর নোটিসের পরিপ্রেক্ষিতে সশরীরে উপস্থিত হয়ে জবাব দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও হাতপাখা প্রতীকের মেয়র পদপ্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বুধবার (১০ মে) দুপুর সোয়া ১২টায় তিনি নতুল্লাবাদ আঞ্চলিক (রিটার্নিং কর্মকর্তা) নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে তিনি ৩০ মিনিট অবস্থান নিয়ে লিখিত জবাব দিয়ে পৌনে ১টায় বের হন। এরপর প্রার্থী সাংবাদিকদের বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। নির্বাচন কমিশন আমাকে কারণ দর্শানোর যে নোটিশ দিয়েছে, আমি সশরীরে উপস্থিত হয়ে নোটিসের জবাব দিয়েছি।ফয়জুল করিম বলেন, যেহেতু আইনের বিষয়টি পুরোপুরি ওয়াকিবহাল ছিলাম না। তাই ভুল হতে পারে। নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হবে না এমন প্রতিশ্রুতি দেওয়ার কথাও স্বীকার করেছেন তিনি।বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী সশরীরে উপস্থিত হয়ে তাদের দেওয়া নোটিসের জবাব দিয়েছেন। লিখিত জবাবে তিনি উল্লেখ করেছেন, আইনের বিষয়টি তার ভালোভাবে জানা ছিল না। শোডাউন করে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হয়েছে, সে জন্য তিনি ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। একই সঙ্গে ভবিষ্যতে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হয় এমন কোনো কার্যক্রম পরিচালিত করবেন না- এই মর্মে লিখিত অঙ্গীকার করেছেন। রিটার্নিং কর্মকর্তা বলেন, হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করিমের লিখিত জবাবে তারা সন্তুষ্ট। এর আগে সোমবার বিকেলে সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে নগরীতে শোভাযাত্রা করেন হাতপাখার প্রার্থী ফয়জুল করীম। তিনি ঢাকা থেকে সড়কপথে বরিশালে পৌঁছলে নগরের প্রবেশমুখ গড়িয়ার পাড় থেকে মোটরশোভাযাত্রা করে আলেকান্দা আমতলা মোড়ে নিয়ে যান দলীয় নেতাকর্মীরা। সেখানে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। 


আরও খবর