তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

ঘূর্ণিঝড় মোখা'হ, মোকাবিলায় প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত


আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুসারে আসন্ন ঘূর্ণিঝড় মোখা'হ, মোকাবিলায় আজ ১৩ মে শনিবার সকাল ১১ টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহোদয়ের সভাপতিত্বে এক প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি আসন্ন ঘূর্ণিঝড় মোকাহ মোকাবেলায় সকলের সাথে মতবিনিময় করে সংশ্লিষ্ট সকলের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে তিনটি ধাপে- ঘূর্ণিঝড় পূর্ববর্তী, ঘূর্ণিঝড় কালীন ও ঘূর্ণিঝড় পরবর্তী করণীয় বিষয়ের উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা  প্রদান করে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগ কালীন সময়ে জনগণের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান দায়িত্ব।তিনি আরো বলেন এ সময় আতঙ্কিত না হয়ে মাইকিং সহ বিভিন্ন প্রচার মাধ্যমে সবাইকে সচেতন করা, ঘূর্ণিঝড়ের পূর্বে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসরত ব্যাক্তি ও পরিবারদের ঘূর্ণিঝড় শুরুর পূর্বে  নিরাপদ আশ্রয় কেন্দ্রে (সাইক্লোন সেন্টার) স্থানান্তর নিশ্চিত করা। প্রয়োজনীয় পরিমাণ বিশুদ্ধ খাবার পানি, শুকনো খাবার মজুদ রাখা। স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে খাবার স্যালাইন ও অন্যান্য ঔষধপত্রাদি এবং মেডিকেল টিম প্রস্তুত রাখা। যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত কল্পে রাস্তাঘাটের প্রতিবন্ধকতা অপসারণের জন্য প্রতিটি থানা ফাঁড়ি ও টহলরত গাড়িতে দুর্যোগ মোকাবেলার প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণ করা। প্রয়োজনীয় যানবাহন, বিদ্যুৎ সরবরাহ ও সড়কবাতি নির্বিঘ্ন রাখা সহ সম্ভাব্য সকল প্রস্তুতি গ্রহন করা।এছাড়াও তিনি জরুরি সেবা সংস্থার নিম্ন বর্ণিত নাম্বার সমূহ সাধারণ মানুষকে সরবরাহ করার জন্য সকল থানার অফিসার ইনচার্জ সহ  সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন। বিভিন্ন জরুরী সেবা সংস্থার কন্ট্রোল রুমের নাম্বার সমূহ:-

১) ফায়ার সার্ভিসঃ ০১৯৮৩-৮৮৬৬৭৭

২) কোস্টগার্ডঃ      ০১৭৬৯-৪৪৩৯৯৯

৩) বিআইডব্লিউটিএঃ ০১৭১৫-৮৫১৫৩৯/০১৭১৬-২৬৪৮৯২

৪) বিদ্যুৎঃ ০১৮১৬-৭৯৬৮৮৮/০১৭০০-৭০৯৯৪৯   ৫) মেডিকেলঃ ০১৭৪৮-৬৪৬১৬৬

৬) সিভিল সার্জনঃ ০১৭১০-৯০০৭৮৮

৭) বিএমপিঃ ০১৩২০-০৬৬৯৯৮

৮) নৌ পুলিশঃ  ০১৩২০-১৬৭০৪০।  ৯) র‍্যাবঃ ০১৭৭৭-৭১০৮০৩/০১৭৭৭-৭১০৮০১ এ সময় আরো উপস্থিত ছিলেন,  অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স ও ক্রাইম এন্ড অপারেশন) জনাব আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) জনাব মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মােঃ জুলফিকার আলীহায়দার, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ ও সাপ্লাই এন্ড লজিস্টিকস) জনাব মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) জনাব খান মুহাম্মদ আবু নাসের সহ বিএমপি'র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ, বিদ্যুৎ, মেডিকেল, সিভিল সার্জন, নৌ পুলিশ ও র‍্যাব-৮ সহ সংশ্লিষ্ট সকল সংস্থার প্রতিনিধিগণ।


আরও খবর