কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চালিয়ে ৫ হাজার ৩৫০ ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার



বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চালিয়ে ৫ হাজার ৩৫০ ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।শনিবার (১৩ মে) রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মেট্রোপলিটন এলাকার রহমতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় ঢাকা থেকে বরিশালের উদ্দেশে আসা গুনগুন নামক যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৮৫০ ইয়াবা ট্যাবলেটসহ মো. আবুল কালামকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত  আবুল কালাম (৫১) ময়মনসিংহ জেলার গৌরিপুর থানাধীন এলাকার লাল মিয়ার ছেলে এবং ওই বাসের যাত্রী। এ ঘটনায় বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের এসআই ইশতিয়াক হোসেন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন অপরদিকে, বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোড কাজিপাড়ায় অভিযান চালিয়ে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন পূর্ব মহিষ খালিয়া পাড়া এলাকার জামাল হোসাইনের ছেলে জামসেদ হোসাইন (১৭) কে আটক করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক সিদ্দিকুর রহমান বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। 

আরও খবর