কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।



রিটার্নিং অফিসার কার্যালয়, বরিশাল এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি বরিশালে আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ উপলক্ষে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয় আজ ২৭ মে রাত ৮ টায়। এ সময়  উপস্থিত ছিলেন বিএমপি কমিশনার জনাব মোঃ সাইফুল ইসলাম (বিপিএম-বার)সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন  জনাব কাজী হাবিবুল আউয়াল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন বিগ্রেডিয়ার জেনারেল জনাব মোঃ আহসান হাবিব খান(অবঃ), সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা জনাব মোঃ জাহাংগীর আলম।মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় তার বক্তব্যে বলেন, আইন-শৃঙ্খলা পরিপন্থী কোন ধরনের কার্যক্রম হলে সংশ্লিষ্ট কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। জনসাধারণ যাতে উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে সকল ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতে নির্বাচনী এলাকার পুলিশী টহল ব্যবস্থা জোড়দার করা সহ নিরাপত্তা সংক্রান্তে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়েছে। এসময় প্রধান অতিথি মহোদয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। সকল প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার পরামর্শ প্রদান করা হয় এবং জনসাধারণ যেন স্বাচ্ছন্দ্যে ভোটকেন্দ্রে এসে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।  এ সময় আরও উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার বরিশাল জনাব মোঃ আমিন উল আহসান, রেঞ্জ ডিআইজি বরিশাল জনাব এস এম আক্তারুজ্জামান,অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স ও ক্রাইম এন্ড অপারেশন) জনাব আবু আহাম্মদ আল মামুন, রির্টানিং অফিসার (বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩) জনাব মোঃ হুমায়ুন কবির, সিও র‌্যাব -৮ বরিশাল লেঃ কর্ণেল জনাব মাহমুদুল হাসান, পিবিজিএম, পিএসসি, জেলা প্রশাসক জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার বরিশাল জনাব ওয়াহিদুল ইসলাম সহ নির্বাচন কমিশনের কর্মকতাবৃন্দ, পুলিশের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ, নির্বাচনের প্রার্থীগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরও খবর