কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বরিশালের গৌরনদীতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রকল্পের শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন।



তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় দুইটি পৃথক প্রকল্পের মাধ্যমে সারাদেশে ৯০০১ টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। ল্যাবসমূহ সঠিকভাবে পরিচালনা, ব্যবহার ও রক্ষণাবেক্ষণের জন্য শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পর্যায়)”এর আওতায় সারাদেশের ন্যায় গৌরনদী উপজেলায় শেখ রাসেল ডিজিটাল ল্যাবপ্রাপ্ত ১৪ (চৌদ্দ)টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি থেকে ০৪(চার) জন করে মোট ৫৬ (ছাপান্ন) জন শিক্ষককে “আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স” বিষয়ক ১০ (দশ) দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে। গত ৩০ মে, ২০২৩ তারিখ গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ এর শেখ রাসেল ডিজিটাল ল্যাবে ১ম ব্যাচে ২০ জন শিক্ষককে নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। ১ জুন ২০২৩ তারিখ বৃহস্পতিবার জুম ভিডিও কনফারেন্স এর মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মানিত সচিব জনাব মোঃ সামসুল আরেফিন মহোদয়ের সভাপতিত্বে মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহ্‌মেদ পলক এমপি আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবেলস্যুটিং ও মেইনটেনেন্স বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এসময় সারাদেশের ন্যায় বরিশালের গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলার স্বনামধন্য উপজেলা নির্বাহী অফিসার জনাব আশিষ কুমার, উপজেলা আইসিটি অফিসার জনাব মোঃ শরিফুল ইসলাম, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মীর আবদুল আহসান, প্রশিক্ষক জনাব ফজলে রাব্বিসহ অন্যান্য অতিথি ও প্রশিক্ষণার্থীবৃন্দ

আরও খবর