কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বরিশাল বিসিসি নির্বাচন,কোন ধারনের দুর্ঘটনা ছাড়াই আমরা নির্বাচন সম্পন্ন করতে পারবো- রিটানিং কর্মকর্তা হুমায়ন কবির।

ছবি-- জামাল কাড়াল।



বরিশাল সিটি করপোরেশন নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন বলে মন্তব্য করেছেন বরিশালের রিটার্নিং কর্মকর্তা হুমায়ূন কবির ৷ আজ রবিবার প্রিসাইডিং কর্মকর্তাদের মধ্যে নির্বাচনী সামগ্রী বিতরণের সময় তিনি এ কথা বলেন। হুমায়ূন কবির বলেন, ‘বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ শতভাগ আমাদের নিয়ন্ত্রণে আছে ৷ আমরা আশা করছি, কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই আমরা নির্বাচন সম্পন্ন করতে পারব। আমি সম্মানিত ভোটারদের আহ্বান জানাব, আপনারা আসুন ভোটকেন্দ্রে। আপনাদের যে নাগরিক অধিকার আছে, সেটি প্রয়োগ করুন। আপনাদের যে পরিবেশ দরকার, সেটি আমরা নিশ্চিত করব ৷ সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’ভোট পরিচালনার জন্য বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৪ হাজার ৫০০ সদস্য তৎপর আছেন। ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিটি ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন। তাছাড়া ১০ জন এক্সিকিউটিভ ও ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রতিটি সংরক্ষিত ওয়ার্ডভিত্তিক দায়িত্ব পালন করবে বলেও জানান এই নির্বাচন কর্মকর্তা।কালোটাকা ছড়ানোর অভিযোগ তুলছেন কিছু প্রার্থী—এ বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন কি নাএমন প্রশ্নের জবাবে হুমায়ূন কবির বলেন, আপনাদের মাধ্যমেই বিষয়টা জানতে পারলাম। প্রার্থীরা আমাদের কাছে অভিযোগ করলে যথাযথ ব্যবস্থা নেব।’নির্বাচনের দিন ভোট উৎসবের ব্যাপারে কতটা আশাবাদী জানতে চাইলে হুমায়ূন কবির বলেন, ভোট উৎসবের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। আমরা মনে করি উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে। কারণ, সম্মানিত প্রার্থীদের সঙ্গে আমি কথা বলেছি।এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গেও আমরা কথা বলেছি। নির্বাচনের প্রচারে যে আচরণবিধি ছিল, সেটা পালনে প্রার্থীরা ইতিবাচক সারা পেয়েছি। এটার ভিত্তিতে আমরা আশা করছি যে, ওনারা আমাদের সহযোগিতা করবেন। আমি আশা করছি, গাজীপুরের মতো বরিশালের নির্বাচনও মডেল নির্বাচন হবে।’ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতা-কর্মী এখনো বরিশালে অবস্থান করছেন। তাঁদের ব্যাপারে কী ভাবছেন—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ‘আমরা আপনাদের মাধ্যমে তাঁদের তাৎক্ষণিকভাবে বরিশাল ছেড়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’ 

আরও খবর