কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বরিশাল নগরীতে কুপিয়ে ছাত্রলীগ কর্মীর হাত বিচ্ছিন্নকারী মামুন গ্রপ্তার।



বরিশাল নগরীতে কুপিয়ে ছাত্রলীগ কর্মীর হাত বিচ্ছিন্নকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাবের যৌথ দল। বুধবার (৫ জুলাই) ভোর রাতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন। গ্রেপ্তার জোনায়েদ আল মামুন (৩০) নগরীর বেলতলা এলাকার সামসুল হকে ছেলে। সে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। এছাড়া মামুন বরিশালের ছাত্রদল নেতা আরিফুর রহমান মুন্নার অনুসারী হিসেবে পরিচিত।তাকে গ্রেপ্তার অভিযানে থাকা কোতয়ালী মডেল থানার এসআই সাইদুর রহমান জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ ও র‌্যাব-৮ এর যৌথ দল ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে মামুনকে বুধবার ভোর রাতে গ্রেপ্তার করা হয়েছে।এসআই আরও বলেন, গ্রেপ্তার মামুন ছাত্রলীগ কর্মী রাধোকে মারধর করে কুপিয়ে হাত কেটে ফেলার কথা স্বীকার করেছেন। মামুনসহ আরো দুইজন এ কাজে জড়িত। মামলার তদন্ত ও তাদের গ্রেপ্তারের স্বার্থে নাম প্রকাশ করা যাবে না।তিনি আরও বলেন, ২০১৮ সালে পূর্ব বিরোধের জের ধরে মামুনের সঙ্গে রাধোর শত্রুতা হয়। রাধো জুনিয়র হলেও তাকে বিভিন্ন সময় অপদস্ত করতেন। এছাড়াও প্রকাশ্যে তাকে চড় দিয়েছিলেন। এজন্য রাগে ক্ষোভে রাধোর হাত কেটে নেওয়ার পরিকল্পনা করেন মামুন। পরিকল্পনা অনুযায়ী রাধোর সঙ্গে সু-সম্পর্ক গড়ে তোলেন তিনি। সোমবার তাকে ফোন করে নিয়ে মারধর করে হাত কেটে ফেলেন।রাধো ওরফে রেদোয়ানের বাবা জয়নাল আবেদীন বুধবার সকালে জানিয়েছেন, রেদোয়ানের অবস্থা আশংকাজনক। কেটে ফেলা হাত থেকে এখনো রক্তক্ষরণ হচ্ছে। তাকে রক্ত দিতে হচ্ছে।  


আরও খবর