শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।

ছবি-- জামাল কাড়াল।



বরিশাল মেট্রো পলিটন বিএমপি পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহোদয়ের সভাপতিত্বে বরিশাল জেলা পুলিশ লাইন্স ড্রিল সেড এ বিএমপি'র মাসিক কল্যাণ সভা (জুলাই-২০২৩) অনুষ্ঠিত হয়।আজ ১৩ জুলাই  সকাল ১০টায় সভার শুরুতেই সভাপতি মহোদয় বিএমপি'র সকল সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং  চলতি মাসে বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন। এ সময় তিনি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে  আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং,  ক্যান্টিন সহ সার্বিক বিষয়ে সকলের সাথে মতবিনিময় করে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন এবং কল্যাণ সাধনের পাশাপাশি ডিসিপ্লিন মেনে চলার জন্য সকল কে নির্দেশনা প্রদান করেন।এছাড়াও তিনি সম্প্রতি ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় এ বিষয়ে অফিসার-ফোর্সদেরকে  সচেতন করার জন্য বলেন, বিভিন্ন অফিস, ডরমেটরি  ও বাসভবনের আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ফুলের টব, ফ্রিজে জমানো পানি, পরিত্যক্ত টায়ার, ডাব/নারিকেলের খোসা, প্লাস্টিকের বোতল ও আশে পাশে পড়ে থাকা পাত্রে জমে থাকা পানি ফেলে দিতে হবে। এছাড়াও তিনি এ সংক্রান্ত করণীয় ও বর্জনীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় বিএমপি'তে কর্মরত এএসআই (নিঃ) মোঃ কবিরুল ইসলাম আকন ও নায়েক মোঃ আফজাল হোসেন এর অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স ও ক্রাইম এন্ড অপারেশন) জনাব আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) জনাব মােহাম্মদ নজরুল হােসেন, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ ও সাপ্লাই এন্ড লজিস্টিকস) জনাব মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) জনাব খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব বি এম আশরাফ উল্যাহ তাহের এবং সভা সঞ্চালনায় ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক  জনাব মােঃ ফারুক হােসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিএমপি'র অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন পদ পদবীর পুলিশ সদস্যগণ।


আরও খবর