শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার

বরিশালে যাত্রীবাহী বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ৩ -জন নিহত আহত -২০

বরিশাল নগরীর ঢাকা-বরিশাল মহাসড়কের ছয়মাইল এলাকার মল্লিক বাড়ির সামনে যাত্রীবাহী বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। শনিবার (১৫ জুলাই) দুপুরের এই ঘটনাটি ঘটে।  অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।বিকেল সোয়া চারটায় বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি হেলাল উদ্দিন। আহতদের বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা সবাই ট্রলির যাত্রী।নিহতরা হলেন, বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড রাজমাতা কলসগ্রামের আবুল কালাম হাওলাদারের ছেলে এমদাদুল হক (৩৮), বাবুগঞ্জের পশ্চিম রহমতপুর বাদামতলা ৩নং ওয়ার্ড এলাকার সেন্টু হাওলাদারের ছেলে নাদিম হাওলাদার (১২) ও বাবুগঞ্জের উওর রহমতপুর এলাকার সিনবাদ।আহতদের মধ্যে তিনজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন, কলসগ্রামের বাসিন্দা ফারুক হোসেনের ছেলে রিয়াজ উদ্দিন (১৭), উজিরপুরের ইউসুফ আলীর ছেলে নাসির উদ্দিন (৩৫) এবং বাকেরগঞ্জের হাবিবুর রহমান হাওলাদারের ছেলে হামিম হাওলাদার (৩৫)।প্রত্যক্ষদর্শী মেহরাব বরিশালটাইমসকে জানান, গুণগুণ ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে বরিশালের নথুল্লাবাদ টার্মিনালের দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় কমপক্ষে ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা শেবাচিম হাসপাতালে ভর্তি করেছেন।বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (দক্ষিণ) মোহাম্মদ বাহাউদ্দিন বরিশালটাইমসকে জানান, দুর্ঘটনা কবলিত দুই যান উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, ঢাকা থেকে বরিশালে আসার পথে ছয় মাইল এলাকার মল্লিক বাড়ির সামনে গুণগুণ পরিবহণের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রলিকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান। বাকিদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সেখানে আরও একজনের মৃত্যু হয়। নিহতরা সবাই ট্রলির যাত্রী। লোকমান হোসেন আরও বলেন, ঘটনার পর বাসের চালক ও হেল্পার পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করা হয়েছে। এছাড়া মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। 


আরও খবর