কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বরিশালে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার



বরিশালে ইয়াবা একটি বড় চালানসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রপ্তার করেছেন বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশ। মাদকবিরোধী সফল অভিযান পরিচালনা করেছে থানার এসআই আরাফাত রহমান হাসানের। এবং তার নেতৃত্বে গত শনিবার রাতে শহরের ফলপট্টি এলাকার একটি আবাসিক হোটেল থেকে মো. বাবুল (৪২) এবং সজল ঘরামী (৩২) নামের এই দুই মাদক বিক্রেতাকে ইয়াবার বড় একটি চালানসমেত গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।এর আগে শুক্রবার আরও একটি সফল অভিযান চালিয়েছেন পুলিশ কর্মকর্তা আরাফাত হাসান। তিনি ওই দিন রাতে শহরের ১২ নম্বর ওয়ার্ড থেকে ফয়েজ নামের নব্য এক মাদকবিক্রেতাকে ৪০২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছিলেন। এর একদিন পরেই অর্থাৎ শনিবার রাতে ফলপট্টি রোডের বিসমিল্লাহ হোটেলের পঞ্চম তলার ৫০৭ নম্বর কক্ষে অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করাসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন। এসআই আরাফাত হাসান জানান, বাবুল পটুয়াখালীর বাউফলের কালিশুরী এবং সজল ঘরামীর বাড়ি বাকেরগঞ্জের ভাসশালা গ্রামে হলে তারা দীর্ঘদিন ধরে বরিশাল নগরীতে মাদক সরবরাহ করে আসছিল। অনুরুপ কায়দায় শনিবার রাতেও তারা বরিশালে মাদকের ওই চালানটি কাউকে দিতে আসছিল, সেলক্ষে দুজন ফলপট্টির বিসমিল্লাহ হোটেলের পঞ্চম তলার ৫০৭ নম্বর কক্ষে অবস্থান নেয়। এই তথ্য বিভিন্ন মাধ্যম নিশ্চিত হয়ে কোতয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে হানা দিয়ে ইয়াবার চালানটিসহ দুজনকে গ্রেপ্তার করেন।এই পুলিশ কর্মকর্তা জানান, বরিশালে সপ্তাহখানেক ধরে মাদকবিরোধী অভিযান চলছে, এতে অসংখ্য ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে, উদ্ধার হয়েছে বড় বড় মাদকের চালান। সেই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে শনিবার রাতে ফলপট্টি রোডের বিসমিল্লাহ হোটেল থেকে ১ হাজার পিস ইয়াবাসমেত ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা গ্রহণ পরবর্তী রোববার তাদের দুজনকে আদালতে প্রেরণ করা হয়। সংশ্লিষ্ট আদালতের বিচারক তাদের উভয়কে কারাগারে পাঠিয়েছেন।’   

আরও খবর