কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বরিশালে দুটি আসনে থেকে একাই লড়বেন জাপার ইকবাল হোসেন তাপস



বরিশাল: দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল বিভাগের ২১টি আসনেই প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। এদের মধ্যে বরিশাল জেলার পাশাপাশি দুটি আসন থেকে নির্বাচন করার কথা জানিয়েছেন জাতীয় পার্টির উপদেষ্টা পরিষদের সদস্য প্রকৌশলী ইকবাল হোসেন তাপস।সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, ইকবাল হোসেন তাপস বরিশাল-২ আসনে (উজিরপুর-বানারীপাড়া) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া তিনি বরিশাল-৫ (সদর) আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন। প্রকৌশলী ইকবাল হোসেন তাপস নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বরিশাল-২ আসন থেকে অন্য একজনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে দলীয় সিদ্ধান্তে এ দুই আসন থেকেই আমি একা নির্বাচনে অংশগ্রহণ করার চিন্তা-ভাবনা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি।প্রসঙ্গত, গত জুনের বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদেও প্রার্থী হয়েছিলেন ইকবাল হোসেন তাপস। মঙ্গলবার (২৮ নভেম্বর) দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসন থেকেও তাকে মনোনয়ন দেওয়া হয়। সেই সঙ্গে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে রঞ্জিত কুমার বাড়ৈর নাম ঘোষণা করা হয়। 

আরও খবর