পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী,নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ হকৃবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশালে আওয়ামী লীগের জনভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,



আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,বরিশাল ছিল অন্ধকার। আওয়ামী লীগ সরকার এসেছে, বরিশালে আলো এসেছে। আমরা কথা দিয়েছিলাম, কথা রেখেছি। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। এই বাংলাদেশে কেউ হতদরিদ্র থাকবে না। প্রত্যেকের ঘর হবে, বাড়ি হবে, কাজ করে খেতে পারবে।শুক্রবার বিকালে বরিশালে জনসভায় অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী বলেন, ভোলার গ্যাস সিএনজি করে ঢাকায় নিচ্ছি। ভবিষ্যতে বরিশালে নিয়ে আসবো। যাতে করে শিল্প কারখানা গড়ে ওঠতে পারে। বরিশালেও যদি কেউ ভূমিহীন থাকে তাহলে আমরা তাকে ঘর করে দেবো। বেদে, হিজড়াসহ সবাইকে আমরা ঘর করে দেবো, জীবন-জীবিকার ব্যবস্থা করে দিচ্ছি। মসজিদ, মন্দির, গির্জা করে দিয়েছি।শিক্ষকদের বেতন গ্রেড বাড়িয়েছি। সবার বেতন-ভাতা বাড়িয়েছি। পেনশন স্কিম করেছি সকলের জন্য। আমরা উন্নয়ন করেছি, উন্নয়ন করবো। ঘরে বসে বিদেশের কাজ করে পয়সা উপার্জন করছে, মোবাইল-ফোন, ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দিয়েছি। ডিজিটাল বাংলাদেশ করেছি। আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ।শুক্রবার বিকাল ৩টা পাঁচ মিনিটের দিকে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জনসভার মঞ্চে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনি জনসভায় যোগ দিতে শুক্রবার দুপুর ১টায় বরিশাল সার্কিট হাউজে পৌঁছান প্রধানমন্ত্রী।এর আগে শুক্রবার দুপুর পৌনে ১টায় বঙ্গবন্ধু উদ্যানে পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে শুরু হয় নির্বাচনি জনসভা।বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহর সভাপতিত্বে জনসভায় প্রথমে বক্তব্য দেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। এ ছাড়া জেলা-উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য দেন। সভামঞ্চে ইতোমধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা উপস্থিত হয়েছেন।এদিকে শেখ হাসিনাকে এক নজর দেখার জন্য সকাল ৯টা থেকে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মিছিল-ফ্যাস্টুনসহকারে হাজার হাজার নেতাকর্মী যোগ দেন সভাস্থলে।এর আগে সকাল ৯টার দিকে বরিশালের উদ্দেশে ঢাকা থেকে রওনা হন প্রধানমন্ত্রী।নির্বাচনি প্রচারের অংশ হিসেবে পাঁচ বছর পর আজ বরিশাল গেলেন প্রধানমন্ত্রী। তার সফরকে কেন্দ্র করে জেলার পাশাপাশি গোটা বিভাগে উৎসবের আমেজ বিরাজ করছে। শেখ হাসিনাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করেন জেলার আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।বরিশাল থেকে প্রধানমন্ত্রী বিকালে গোপালগঞ্জ যাবেন। শনিবার সন্ধ্যায় তিনি ঢাকায় ফেরার কথা রয়েছে। 
আরও খবর