দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী,নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে রেল সচিব কে নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বর্ণাঢ্য আয়োজনে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাঘায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা এর শুভ উদ্বোধন ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে উদ্ধার বিষধর 'সবুজ ফণিমনসা' সাপ বিএনপি হলো জনগণের অধিকার আদায়ের সংগ্রামের প্রতিষ্ঠান : এমপি সুলতান মাহমুদ বাবু মামলা-আপত্তি সত্ত্বেও নামজারি করায় চন্দনাইশ এসি ল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ লাখাইয়ে ২টাকায় সিঙ্গারা,পেয়াজু, ৩০ বছর ধরে সুকময় দাসের ব্যতিক্রমী উদ্যোগ। আক্কেলপুর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত. রামগড়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করে পালিয়েছে : ডা: এজেডএম জাহিদ হোসেন শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী

বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎস্বাধীন শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরন




বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ও শিশু সার্জারী ওয়ার্ডে শিশু চিকিৎসাধীন রোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের  হাসপাতালের ১৮ তম ব্যাচের উদ্যোগে সোমবার দুপুরে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। তীব্র এই শীতে শীত বস্ত্র (ভারী পোশাক) পেয়ে খুশি এসব শিশুদের অভিভাবকরা।হাসপাতাল পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম বলেন, আমরা শের-ই-বাংলা মেডিকেল কলেজ এর ১৮ তম ব্যাচ। এই ব্যাচের আমরা সবাই মিলে একটি ফান্ড গঠন করি। উদ্দেশ্য হলো ফান্ডের অর্থ দিয়ে আর্ত মানবতার কল্যানে কাজ করা। যেহেতু আমরা এই মেডিকেলের ছাত্র তাই মেডিকেলের জন্য আমাদের কিছু দায়বদ্ধতা রয়েছে। সেই দাযবদ্ধতা থেকেই সিদ্ধান্ত নিয়েছি এবার আমরা হাসপাতালে ভর্তি শিশুদের কে শীত বস্ত্র দেব। তারই ধারাবাহিকতায় আমরা আজকে এই শীত বস্ত্র দিলাম। এতে করে একটু হলেও শিশুরা শীত নিবারন করতে পারবে।তিনি আরো বলেন- ভবিষ্যতে আমাদের পরিকল্পনা রয়েছে আমাদের এই ফান্ড দিয়ে হাসপাতালের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করব। যাতে করে রোগীরা উপকৃত হয়। শিশু সার্জারী ওয়ার্ডে থাকা এক শিশুর মা শীত বস্ত্র পেয়ে উচ্ছাস প্রকাশ করে বলেন ৩ দিন ধরে হাসপাতালে ভর্তি আছি। এখানে ডাক্তার নার্সদের চিকিৎসায় আমি খুবই খুশি। তার মধ্যে এখন আবার বাচ্চার জন্য উন্নত মানের শীত বস্ত্র পেলাম। এমন উদ্যোগের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।শীত বস্ত্র প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিশু বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ উত্তম কুমার সাহা, শেবাচিমের ১৮ তম ব্যাচের ছাত্র ও পিরোজপুর জেলা স্বাচিব’র সাধারন সম্পাদক ডাঃ মিজানুর রহমান বাদল, ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ রফিকুল বারী, শিশু সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ তৈহিদুল ইসলাম, আরিফ মেমোরিয়াল হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাঃ মোঃ নজরুল ইসলাম, হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ লোকমান হাকিম, সহকারী পরিচালক ডাঃ এস এম মনিরুজ্জামান শাহীনসহ উপস্থিত ছিলেন তারা।
আরও খবর