সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী,নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ হকৃবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে রেল সচিব কে নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বর্ণাঢ্য আয়োজনে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাঘায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা এর শুভ উদ্বোধন ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে উদ্ধার বিষধর 'সবুজ ফণিমনসা' সাপ বিএনপি হলো জনগণের অধিকার আদায়ের সংগ্রামের প্রতিষ্ঠান : এমপি সুলতান মাহমুদ বাবু

বরিশালে ভাষা সৈনিকদের সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণী অনষ্টিত।




আজ অমর একুশে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে বেলা ১২ টায় শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা শাহানারা বেগম মিলনায়তনে ভাষা স্মারক ও সাহিত্য প্রদর্শনী, ভাষা সৈনিকদের সম্মাননা প্রদান, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা, কবি সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।এতে  প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব জিহাদুল কবির, বিপিএম, পিপিএম মহোদয়।


এ সময় তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং যে সকল শহিদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মায়ের ভাষায় কথা বলতে পারছি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ভাষা আন্দোলন সহ প্রতিটি অধিকার আদায়ের আন্দোলনে সারাদেশের ন্যায় বরিশালেরও ভূমিকা ছিল প্রশংসনীয়। বিশেষ করে ভাষা আন্দোলন সহ সকল সাধিকার আন্দোলনে বরিশালের নারীরা থেকেছে সবসময় অগ্রণী ভূমিকায়। এ-সময় তিনি বঙ্গবন্ধু কর্তৃক জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ প্রদান সহ ভাষা আন্দোলন ও সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে আমাদেরকে তরুণ সমাজের কাছে, পরবর্তী প্রজন্মের কাছে দেশের এই ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার আহবান জানান ।এ সময় তিনি ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত ভাষা স্মারক ও সাহিত্য প্রদর্শনী কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ জনাব ফজলুল করিম, সভাপতি বরিশাল রিপোর্টার্স ইউনিটি জনাব নজরুল বিশ্বাস, পরিষদ সদস্য বাংলাদেশ শিল্পকলা একাডেমী সৈয়দ দুলাল, আহ্বায়ক একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জনাব কাজল ঘোষ, সংবর্ধিত কবি, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আরও খবর