কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

বরিশালে অনির্দৃষ্টিকালের জন্য বাস ধর্মঘট

বরিশালে শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মাঝে সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে। রোববার (১৬ নভেম্বর) সকাল থেকে বরিশাল জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন, ভাঙচুর করা বাসের ক্ষতিপূরণ না দেয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে। হঠাৎ এই পরিবহন ধর্মঘটের কারণে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। কিছু মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করলেও যাত্রীদের দ্বিগুণ বা তারও বেশি ভাড়া গুনতে হচ্ছে। ‘হাফ ভাড়া’ দেয়াকে কেন্দ্র করে শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যার পর বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে বিএম কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বাসের শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বেশকিছু বাস ভাঙচুর ও ১ টি বাসে অগ্নিসংযোগ করে। এই সংঘর্ষের কারণে বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন রাত ৯ টায়। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হলেও, টার্মিনাল থেকে কোনো বাস ছাড়েনি। ওই ঘটনার জেরে রোববার সকাল থেকে পরিবহন মালিক ও শ্রমিকেরা প্রায় ৩ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে গাড়ি চলাচল বন্ধ রাখেন। বরিশাল নথুল্লাবাদ শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাত হোসেন লিটন বলেন, ‘আমরা অনির্দিষ্টকালের জন্য গাড়ি চলাচল বন্ধ রাখব। আমাদের যে গাড়িগুলো ভাঙচুর করা হয়েছে, তার ক্ষতিপূরণ দিতে হবে। অর্ধশত শ্রমিক আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে পরে যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয় তার নিশ্চয়তা দেয়ার পরই কেবল গাড়ি চলাচল শুরু হবে।’ কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন অভিযোগ করেন, তাদের কমপক্ষে দুইশো বাস ভাঙচুরের পাশাপাশি কাউন্টারও ভেঙে লুটপাট করা হয়েছে। তিন কোটি টাকার ক্ষতির দাবি মালিক সমিতির এই নেতার। মালিক সমিতির সভাপতি মোশাররফ হোসেনও একই অভিযোগ। বাস কখন ছাড়া হবে তা বৈঠকের পর জানানো হবে বলে জানান তিনি। অপরদিকে, বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিএম কলেজের আট শিক্ষার্থী ভর্তি রয়েছেন। চিকিৎসাধীন ছাত্র আবু বক্কর অভিযোগ করেন, শনিবার তাদের ওপর হামলা চালানো হয়। গতরাতে অনেকেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। ন্যায় বিচার দাবি করেছন ভুক্তভোগী ঐ শিক্ষার্থী।
আরও খবর