কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জনসেবামূলক কাজের মধ্যেই বরিশাল জেলা প্রশাসক খাইরুল আলম সুমনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

জামাল কাড়াল, বিশেষ প্রতিনিধি বরিশালের স্বনামধন্য জেলা প্রশাসক খাইরুল আলম সুমনকে ঘিরে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রশাসন ও স্থানীয় সচেতন মহলের মতে, জেলার উন্নয়নমূলক কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনসেবামূলক নানা উদ্যোগ জোরদার করার ফলে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর থেকে জেলা প্রশাসক খাইরুল আলম সুমন বরিশালে সরকারি সেবার মান উন্নয়ন, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হয়েছে এবং সাধারণ মানুষের প্রশাসনিক সেবা পাওয়াও সহজ হয়েছে। এদিকে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সচেতন মহল মনে করছে, এ ধরনের অপপ্রচার জনস্বার্থবিরোধী এবং এতে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় বিশিষ্টজনেরা বলেন, একজন সৎ ও দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো কোনোভাবেই কাম্য নয়। তারা এসব অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার পাশাপাশি সত্যতা যাচাই করে তথ্য গ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানান। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।
আরও খবর