চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

প্রবেশ টিকিটে 'বাড়তি' ১৫ টাকা, বরিশাল প্লানেট পার্কে দর্শনার্থীদের অসন্তোষ

জামাল কাড়াল,বিশেষ প্রতিনিধি বরিশাল নগরীর বিনোদন কেন্দ্র প্লানেট পার্কে প্রবেশ টিকিটের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পার্কে আগত দর্শনার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী, পার্কে প্রবেশের টিকিটের নির্ধারিত মূল্য ২০ টাকা হলেও দর্শনার্থীদের কাছ থেকে প্রতিটি টিকিটের জন্য ৩৫ টাকা করে নেওয়া হচ্ছে। ফলে প্রতি টিকিটে অতিরিক্ত ১৫ টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পর্যটকরা। পার্কে ঘুরতে আসা মোসাঃ মিম আক্তারসহ আরো কয়েকজন দর্শনার্থী জানান আমরা তো এখানে নতুন ঘুরতে আসি না প্রতিবারই ২০ টাকা দিকে টিকিট কাটি এবার বাড়তি ১৫ টাকা কেন নিচ্ছে তা আমরা জানি না। আমাদের দাবি টিকিটের মূল্য ২০ টাকা করাই হোক। দর্শনীয়দের মধ্যে মোসাঃ লিমা আক্তার বলেন আমি আর আমার হাজবেন্ড এখানে ঘরতে আসি আমাদের দেখে দোকানদাররা ডাক দেয় আমাদের বসিয়ে অধিক টাকা হাতিয়ে নিয়েছে ও প্রতিটি খাবারের মূল্য অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে। গ কোনো পূর্বঘোষণা বা মূল্য তালিকায় পরিবর্তনের তথ্য ছাড়াই অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এ বিষয়ে প্লানেট পার্ক কর্তৃপক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে অতিরিক্ত টিকিট মূল্য আদায়ের অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।
আরও খবর