কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বড়লেখায় জেল হত্যা দিবস পালিত

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় শুক্রবার (৩ নভেম্বর)  বিকালে  মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বড়লেখা উপজেলা আ'লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের  উদ্যেগে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের মহানায়ককে হারানোর শোকে জাতি যখন মুহ্যমান তার পর‌ই জাতিকে মেধাশুন্যের খেলায় জাতীয় ৪ নেতা এম মনসুর আলী, সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দিন আহমেদ ও এম কামরুজ্জামানকে ৭৫ এর ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে খুনি মোস্তাকের নির্দেশে জেনারেল জিয়াউর রহমান এই ৪ নেতাকে নির্মম ভাবে হত্যা করে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর , যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম হেলাল উদ্দিন, বিবেকান্দ দাস নান্টু,সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র আবুল ইমাম মো কামরান চৌধুরী, কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন,আইন বিষয়ক সম্পাদক এড:গোপাল দত্ত বাবলু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক কামাল হোসেন,উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি এড জিল্লুর রহমান,উপজেলা ছাএলীগের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ চৌধুরী,উপজেলা ছাএলীগের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক জুনেদ আহদ সহ উপজেলা আ'লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের  নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, খুনি মোস্তাক ও জিয়াউর রহমানের প্রেতাত্মারা আবারো জেগে উঠেছে। তাঁরা ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে ২৪ জনকে হত্যা করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ শত নেতাকর্মী আহত করেছে। এতেই তারা ক্ষান্ত হননি। ঐ বিএনপি ও তার দোসর জামায়াতকে নিয়ে বর্তমানে যে হত্যা যজ্ঞের তান্ডব লীলায় মেতে উঠেছে বাংলাদেশ আওয়ামীলীগ তার দাঁত ভাঙ্গা জবাব দেবে। আমরা বড়লেখা উপজেলা আ'লীগ পরিবার সব সময় প্রস্তুত আছি।

আরও খবর