কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় নিহত তালামীয নেতা

মৌলভীবাজারের বড়লেখায় মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ইউনিয়ন তালামীযের সভাপতি হাফেজ কামরুল ইসলাম নিহত হয়েছেন এবং অপর মোটরসাইকেল আরোহী মাহফুজ আহমদকে গুরুতর আহত হয়েছেন। 

শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে বড়লেখা-চান্দগ্রাম প্রধান সড়কে দাসেরবাজারে এ দুর্ঘটনাটি ঘটে।

চান্দগ্রাম ফাজিল ডিগ্রি মাদরাসায় ছাত্র নিহত হাফেজ কামরুল ইসলাম (২৪) উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের মনজ্জির আলীর ছেলে। তিনি তালামীযে ইসলামিয়া নিজবাহাদুরপুর ইউনিয় শাখার সভাপতি ছিলেন এছাড়া চান্দগ্রাম দেওয়ানশাহ পাঞ্জেগানাতে ইমামের দায়িত্ব পালন করেছেন।

অপর মোটরসাইকেল আরোহী মাহফুজ আহমদ (২৪) কে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

স্থানীয় সুত্রে জানা যায়, আজ মাগরিবের নামাজের পর কামরুল ও মাহফুজ মোটরসাইকেলে মাইজগ্রাম থেকে বড়লেখা যাওয়ার পথে বিয়ানীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের দাসের বাজারে বিপরীত থেকে আসা প্রাইভেট কারের সাথে সরাসরি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুইজন মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের দ্রুত উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে হাফেজ কামরুল ইসলামের মৃত্যু ঘটে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী সন্ধ্যা সাতটায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর