কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বড়লেখায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করছে নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার



মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার এন্ড কনাসালটেশন সেন্টারের আয়োজনে দিনব্যাপী ছাত্র-ছাত্রীদের মাঝে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় পৌর শহরের আল-হেরা একাডেমির প্লে-গ্রুপ থকে অষ্টম শেনী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। 


আয়োজিত অনুষ্ঠানে নিউ পপুলার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের সত্ত্বাধিকারী এম মাহবুবর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়ের উদ্বোধন করেন আল-হেরা একাডেমির প্রধান শিক্ষক মো. শাহীন আহমদ, নিসচা'র উপজেলা সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক বিনিত চন্দ্র দাস, সহকারী শিক্ষক হারুনুর রশীদ, পারভীন আক্তার, আসমা বেগম ও তারেক আহমদ প্রমুখ। এসময় মেডিকেল টেকনোলজিস্ট দেবাংশু দাস, মেডিকেল টেকনিশিয়ান ফাতেমা বেগম ও নাজমিন আক্তারের পরিচালনায় প্রায় দেড় শতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

আরও খবর