কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বড়লেখায় দক্ষিণবাজার সিএনজি পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনের প্রতীক বরাদ্দ

মৌলভীবাজার জেলা অটো টেম্পু, বেবী, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নংঃ চট্র ২৩৫৯ এর অন্তর্ভুক্ত বড়লেখা উপজেলা শাখার আওতাধীন দক্ষিণ বাজার সিএনজি ষ্ট্যান্ড পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনের বিভিন্ন পদে প্রতীক বরাদ্ধ হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) পৌর শহরের প্রধান কার্যালয়ে বেলা ২ টায় বিভিন্ন পদের ২৩ জন প্রার্থীকে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়। 

এসময় বড়লেখা উপজেলা শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. লাল মিয়া, সাধারণ সম্পাদক ও নির্বাচনী সচিব আব্দুল মতিন, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সুমন আহমদ, সহকারী নির্বাচন কমিশনার সাংবাদিক মোহাম্মদ হানিফ পারভেজ, সদস্য সচিব বদরুল ইসলাম, জাবের আহমদ, আফতার হোসেন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

দক্ষিণ বাজার সিএনজি ষ্ট্যান্ড পরিচালনা কমিটির ভোট গ্রহণ ৯ মার্চ। এর আগে প্রার্থীদের মনোনয়নপত্র যাছাই-বাছাই করে শনিবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

নির্বাচন পরিচালনা কমিটি সুত্রে জানা গেছে, বড়লেখা উপজেলা দক্ষিণবাজার সিএনজি ষ্ট্যান্ড পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে মোট ভোটার সংখ্যা প্রায় ৪৫৭ জন। রবিবার থেকে প্রচার প্রচারণায় অংশ নেবে প্রার্থীরা।

ভোট গ্রহণ হবে ৯ মার্চ সকাল ৮ থেকে বিকেল ৩ টা পর্যন্ত।

এদিকে ১৫ ফেব্রুয়ারি ৮ জন সদস্য বিশিষ্ট নির্বাচনী পরিচালনা কমিটি গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে পৌর কাউন্সিলর রেহান পারভেজ রিপন ও বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা শাখার সভাপতি মোহাম্মদ হানিফ পারভেজসহ আরোও ৫ জন ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়।

আরও খবর