কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বড়লেখায় সড়ক শৃঙ্খলায় জনস্বার্থে নিসচা'র সচেতনতামূলক ক্যাম্পেইন

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখায় উপজেলা শাখার উদ্যোগে সড়ক শৃঙ্খলায় যানজট নিরসনে জনস্বার্থে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১ টায় নিসচা বড়লেখা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজের নেতৃত্বে পৌর শহরের দক্ষিণ বাজার থেকে পৌর মার্কেট পর্যন্ত ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন নিসচা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, সিনিয়র সদস্য মো. জমির উদ্দিন, ওলিউর রহমান পারভেজ, শাহাব উদ্দিন, জাকারিয়া আহমদ ও সাদিকুর রহমান প্রমুখ। 

এদিকে বড়লেখা পৌরসভা মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরীর উদ্যোগে পুলিশ, ট্রাফিক, কমিনিউটি পুলিশ, পৌর কর্মকর্তাবৃন্দ জনস্বার্থে যানজট নিরসনে মধ্যেবাজারে প্রচারাভিযানে অংশগ্রহণ করেন। 

এসময় নিসচা নেতৃবৃন্দরা বলেন, জনস্বার্থে যানজট নিরসনে পৌর মেয়রের মহতি উদ্যোগের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ও এই উদ্যোগ চলমান থাকবে বলে আশা করছি। জনস্বার্থে যেকোন প্রয়োজনে নিসচা'র কর্মীরা প্রস্তুত রয়েছে তাছাড়া রমজান মাসে নিসচা'র সচেতনতা মূলক কর্মসূচি অব্যাহত থাকবে এবং প্রতি বছরের ন্যায় এবারো সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ইফতার উপহার সামগ্রী বিতরণ করবে নিসচা বড়লেখা শাখা।

আরও খবর