কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লন্ডনে আলোচনা সভা ও ইফতার মাহফিলে সাবেক শিবির নেতা তারেক আহমদের হুংকার

লন্ডনে Justice For Victims UK  কর্তৃক এর আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মার্চ) ইস্ট লন্ডন মাইক্রো বিজনেস সেন্টারে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

এসময় সংগঠনের সভাপতি জাহিরুল ইসলাম এর সভাপতিত্বে ও সহকারী সাধারণ সম্পাদক তানভীর হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক ওলিউল্লাহ নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির এর সাবেক সিলেট মহানগরীর সভাপতি শাহরিয়ার আলম শিপার,বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির বড়লেখা ডিগ্রি কলেজ এর সাবেক সভাপতি তারেক আহমদ,এডভোকেট সাইফুর রহমান পারবেজ,সাবেক শিবির নেতা রাসেল আহমেদ,অনলাইন একটিভিস্ট ফোরাম এর সভাপতি জয়নাল আবেদিন, নিরাপদ বাংলাদেশ চাই এর সহকারি সেক্রেটারি রায়হান আহমদ,জাবেদ আহমেদ,সাবেক শিবির নেতা আনোয়ারুল আমিন, আব্দুল মুনিম খান, আব্দুল হামিদ তাজুল, শামসুদ্দোহা, সাব্বির আহমেদ, আব্দুল আহাদ প্রমুখ। 

বক্তব্যে সভার প্রধান অতিথি ওলিউল্লাহ নোমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষায় সরকার ব্যর্থ। বিশেষ অতিথি তারেক আহমদ বলেন, দ্রব্যমূল্যের  উর্ধগতি নিয়ন্ত্রণে জনগণের সরকার প্রয়োজন। আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা না থাকার কারণে দ্রব্যমূল্যের উর্ধগতি চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। যার ধরুন জনগণ প্রচন্ড ভোগান্তিতে পড়েছে।পরিশেষে ইফতারের মাধ্যমে সভার সমাপ্তি করা হয়।

আরও খবর