কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জনসাধারণের দূর্ভোগ লাঘবে বড়লেখা পৌর শহরে নিসচা'র সড়ক শৃঙ্খলা কার্যক্রম

পবিত্র মাহে রমজান উপলক্ষে অন্যান্য দিনের তুলনায় পৌর শহরে অসহনীয় যানজটে জনসাধারণের দূর্ভোগ লাঘবে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে জনস্বার্থে সড়ক শৃঙ্খলা কার্যক্রম অব্যাহত রয়েছে। 

রোজা রেখেও শুক্রবার (২১ মার্চ) বেলা ৩ টা থেকে ৫ টা পর্যন্ত নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের তত্বাবধানে পৌর শহরে সড়ক শৃঙ্খলা কার্যক্রমে অংশগ্রহণ করেন নিসচা সহ-সভাপতি আব্দুল আজিজ, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর,  কার্যনির্বাহী সদস্য জাকারিয়া আহমদ, শাহাব উদ্দিন।

এছাড়াও পরবর্তীতে অংশগ্রহণ করেন সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন ও কার্যনির্বাহী সদস্য শাহরিয়ার শাকিল প্রমুখ।

এসময় সড়ক শৃঙ্খলা কার্যক্রম পরিচালনা করতে নিসচা নেতৃবৃন্দদের যে সকল অনিয়ম চোঁখে পড়েছে, এলোমেলোভাবে গাড়ি পার্কিং, সড়কে গণহারে ব্যাটারি চালিত রিকশা, ফুতফাত, অপর্যাপ্ত ট্রাফিক পুলিশ। এগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নিসচা বড়লেখা উপজেলা শাখা। 

এদিকে নিসচা নেতৃবৃন্দরা বলেন, পবিত্র মাহে রমজানে জনদূর্ভোগের কথা চিন্তা করে আমরা রোজা রেখেও জনস্বার্থে সড়ক শৃঙ্খলা কাজে নিয়োজিত রয়েছি। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। সড়ক শৃঙ্খলা কার্যক্রমে তারা সকলের সহযোগিতা কামনা করেন।

আরও খবর