কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বড়লেখায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ

মৌলভীবাজারের বড়লেখায় আর্ত মানবতার সেবায় নিয়োজিত বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত আড়াইশো পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

এ উপলক্ষে স্থানীয় অফিসবাজারে আয়োজিত অনুষ্ঠানে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ স্বপনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য শাহাজান আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব নাছির উদ্দীন আহমেদ মিটু। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আলাল উদ্দিন, ময়নুল হক, বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখার সাধারণ সম্পাদক আলিম উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছ আহমদ, ইউনিয়ন বিএনপি নেতা মাতাব উদ্দিন, যুবদল নেতা ফখরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব ইসলাম উদ্দিন, কৃষক দলের সভাপতি হাজী সেলিম, পৌর বিএনপির আহবায়ক জালাল আহমদ তালাল, সাবেক ছাত্রনেতা সাইফুল আলম রাসেল, বিএনপি নেতা সুফিয়ান আহমদ তাপাদার, কামরুজ্জামান কন্টু, কামাল আহমদ, মীর সামিম আহমদ, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রুপ, সেলিম উদ্দিন, আজিজুর রহমান সহ প্রমুখ। 

উল্লেখ্য, এসময় বক্তারা বলেন, বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখার সভাপতি সাংবাদিক শাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক আলিম উদ্দিদের নেতৃত্বাধীন সংগঠনটি আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। যা প্রশংসার দাবীদার। বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখা'র সাধারণ সম্পাদক আলিম উদ্দিন বলেন আজকের এই খাদ্য সামগ্রী বিতরণে যারা সহযোগীতা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রভাষক আব্দুস সহিদ, শাহান চৌধুরী, আলিম উদ্দিন, গুলজার আহমদ, কামরুজ্জামান, ফরহাদ আহমদ, শরিফ উদ্দিন ইমন আব্দুল কুদ্দুস, তিলাত চৌধুরী, শাহেদুল হোসেন, আবুল হোসেন, মাসুম চৌধুরী, ফখরুল ইসলাম, আব্দুল জলিল প্রমুখ।

আরও খবর