কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বড়লেখায় আ'লীগের ১৪ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজির উদ্দিন ও এক ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৪ নেতাকমীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলায় ৩০-৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গতকাল রোববার (২৫ আগস্ট) দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন জামায়াতের সভাপতি লুৎফুর রহমান বাদি হয়ে মামলাটি করেছেন। বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্ত্তী সোমবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার আসামিরা হলেন- দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন ও তার ভাই যুবলীগ নেতা নাজিম উদ্দিন,  মহি উদ্দিন আহমেদ, আওয়াম লীগ নেতা সেলিম আহমদ ও তার ভাই হালিম আহমদ, আব্দুল হান্নান, জাকির আহমদ, এ.কে.এম হাসান, জুমান আহমদ,  ইয়ামিছ আলী, আব্দুল লতিফ (লতু মিয়া), মাছুম আহমদ, মহি উদ্দিন আহমদ গুলজার। তাদের বাড়ি উপজেলার বিভিন্ন এলাকায়।

মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে বলা হয়েছে-গত বছরের ২৮ অক্টোবর দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন জামায়াতের সভাপতি লুৎফুর রহমান তার কয়েকজন বন্ধু মিলে মৌলভীবাজার থেকে নোহা গাড়িযোগে বড়লেখা ফিরছিলেন। রাত ১১টার দিকে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ওয়াপদা নামক স্থানে তাদের গাড়ি পৌঁছামাত্র বিবাদীরা পূর্বপরিকল্পিতভাবে তাদের গাড়ির গতিরোধ করে তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। পরে মিথ্যা ঘটনা সাজিয়ে বড়লেখা থানা পুলিশের নিকট হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে পুলিশ তাদের কারাগারে প্রেরণ করে।

আরও খবর