কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বড়লেখায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

মৌলভীবাজারের বড়লেখায় এক ছাত্রলীগ নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০২ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পৃথকস্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বালুচর গ্রামের সুনাম উদ্দিনের ছেলে বড়লেখা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সায়ফুর রহমান (৩০) ও  ডিমাই গ্রামের  মৃত রমজান আলীর ছেলে জইন মিয়া (৪০)।

পুলিশ জানায়, বড়লেখা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সায়ফুর রহমানের বিরুদ্ধে বড়লেখা থানায় মামলা (নম্বর-১২) রয়েছে। মঙ্গলবার রাতে বড়লেখা থানার ওসি আবদুল কাইয়ূমের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বালুচর গ্রামে সায়ফুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে জিআর মামলার (৩৪০ (বড়) গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামি জইন মিয়াকে ডিমাই এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।

বড়লেখা থানার ওসি আবদুল কাইয়ূম এক ছাত্রলীগ নেতাসহ দুইজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বুধবার বিকেলে জানান, বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।


আরও খবর