কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বড়লেখায় নিসচার সাথে একযোগে কাজ করবো: পরিবহন শ্রমিক সমাবেশে বক্তারা

সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা বলেন, নিসচার প্রতি একটা তৃতীয়পক্ষ পরিবহন শ্রমিকদের মাঝে ভূল ধারণা তৈরি করেছিল যা অত্যন্ত নিন্দনীয়। নিসচা সারাদেশে আমাদের জন্য কাজ করছে। আমাদের বিভিন্ন অসুবিধা লাঘবে এ সংগঠন চেষ্টা করে যাচ্ছে। তাছাড়া নিসচার চেয়ারম্যান মহানায়ক ইলিয়াস কাঞ্চন মহোদয় আমাদের জন্য বিভিন্ন মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা নিসচার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সড়ক দুর্ঘটনারোধে জনস্বার্থে দেশের কল্যাণে আমরা নিসচার সাথে একতাবদ্ধ হয়ে কাজ করবো। 

তারা আরও বলেন, বর্তমানে পুরাতন ড্রাইভারদের লাইসেন্সের নামে হয়রানি করা হচ্ছে। আমাদের লাইসেন্স থাকা সত্ত্বেও এসব করা হচ্ছে যা অত্যান্ত দুঃখজনক। এ হয়রানি বন্ধ করতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করছি। 

২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি-নং ১২২৩ এর অন্তর্ভুক্ত বাস-মিনিবাস, কোচ ও কার, মাইক্রোবাস শ্রমিক নেতৃবৃন্দের সাথে সচেতনতা বিষয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ১২২৩ এর অন্তর্ভুক্ত বড়লেখা শাখার সভাপতি মো. আব্দুল আহাদের সভাপতিত্বে ও নিসচা বড়লেখা শাখার সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন মাসব্যাপী কর্মসূচীর উদযাপন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহসভাপতি গোলাম কিবরিয়া। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পরিবহন শ্রমিক ইউনিয়ন সদস্য ইসলাম উদ্দিন, সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, কার্যকরী সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জালাল আহমদ, নিসচা বড়লেখা শাখার সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, উদযাপন কমিটির আহবায়ক আব্দুল আজিজ, সদস্য সচিব মো. জমির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান জিল্লুর ও জাকারিয়া আহমদ। 

এছাড়াও উপস্থিত ছিলেন পরিবহন শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জালাল আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, অর্থ সম্পাদক মো. জয়নাল আহমদ, প্রচার সম্পাদক হাফিজুর রহমান, লাইন সম্পাদক মো. জাকির হোসেন, সদস্য জামিল আহমদ বলাই ও আব্দুল লতিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও খবর