কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বড়লেখায় বিশ্ব শিক্ষক দিবসে ৩১ শিক্ষককে সম্মাননা দিল শিক্ষার্থীরা

'শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার'-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ব শিক্ষক দিবসে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ৩১ জন শিক্ষককে ‘হেপি টিচার্স ডে’ সম্মাননা প্রদান করেছে। 

শনিবার (৫ অক্টোবর) দুপুরে বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকদের হাতে এই সম্মাননা ক্রেষ্ট তোলে দিয়েছেন।

প্রধান শিক্ষক আসুক আহমদের সভাপতিত্বে দশম শ্রেণির শিক্ষার্থী তারেক আহমদ ও খাদিজা আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সংবর্ধিত সিনিয়র শিক্ষক লুৎফুর রহমান, বদরুল হক, সাইফুল ইসলাম, সুভ্রকান্তি সেন, অবসরপ্রাপ্ত শিক্ষক কামরুল হুদা চৌধুরী, প্রাক্তন শিক্ষক যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, শিক্ষার্থী বহ্নি শিখা দে, পড়শি দাস প্রমুখ।

অনুষ্ঠানে দক্ষিণভাগ এন সি এম উচ্চ বিদ্যালয়ের একত্রিশ জন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। 

তাঁরা হলেন- প্রধান শিক্ষক আশুক আহমদ, সহকারী শিক্ষক রনজয় কুমার দাস, লুতফুর রহমান, শুভ্র কান্তি সেন, শুভ্র  দাস, বদরুল হক , সাইফুল ইসলাম ,ওয়েজ কুরুনী, বেলাল আহমদ, মতিউর রহমান, নিত্যলাল বিশ্বাস , গিয়াস উদ্দিন, ফারজানা ফেরদৌস, ফারজানা ইয়াসমিন, শিজু মিয়া, সাজেদা খানম, বিভাষ রুদ্র পাল। অবসরপ্রাপ্তদের মধ্যে আব্দুর রব, কামরুল হুদা চৌধুরী, শিরিন ফাতেমা, নাজিরা আক্তার নাজু , রুহুল আমিন, আকবর আলী, ইন্দ্রজিৎ কুমার পাল প্রমুখ।

আরও খবর