মৌলভীবাজারের বড়লেখায় পৃথক মামলায় বাবা-ছেলেসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযানে চালিয়ে পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সাতকরাকান্দি গ্রামের আব্দুল লতিফ ও তার ছেলে আব্দুর রহমান এবং তায়েফ আহমদ ও সৎপুর গ্রামের শরফ উদ্দিনের ছেলে মোহাম্মদ লিটন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সিআর মামলায় (নং ১৬৪/২৪) পরোয়ানাভুক্ত আসামি আব্দুল লতিফ ও তার ছেলে আব্দুর রহমান ও তায়েফ আহমদকে এবং সিআর মামলায় (নং-৩৩৫/২৪) পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ লিটনকে গ্রেফতার করা হয়।
বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম শুক্রবার বিকেলে পৃথক মামলায় বাবা-ছেলেসহ চারজনকে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
৩২ দিন ১৮ ঘন্টা ৩৪ মিনিট আগে
৬০ দিন ১৭ ঘন্টা ৪৭ মিনিট আগে
৬৮ দিন ৫ ঘন্টা ৩৮ মিনিট আগে
৮৩ দিন ১০ ঘন্টা ২৫ মিনিট আগে
১১২ দিন ৯ ঘন্টা ১৫ মিনিট আগে
১১৭ দিন ৫ ঘন্টা ২৪ মিনিট আগে
১৩৩ দিন ৯ ঘন্টা ৪২ মিনিট আগে
১৫৮ দিন ৭ ঘন্টা ২৭ মিনিট আগে