কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বড়লেখায় বৃহত্তর গাজিটেকা জামায়াতের উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা সভা

 মৌলভীবাজারের বড়লেখায় ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) রাতে স্থানীয় ইয়েলো ফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বৃহত্তর গাজিটেকা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। 


এতে সভাপতিত্ব করেন বৃহত্তর গাজিটেকা গ্রামের প্রবীণ মুরব্বি মখলিছুর রহমান। 


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ঢাকা মহানগর উত্তরের শেরে বাংলা নগর থানা জামায়াতে ইসলামীর আমীর ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে ইক্বরা ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল সামসুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা আমীর এমাদুল ইসলাম, নায়েবে আমীর ফয়সল আহমদ, সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, জামায়াতে ইসলামী বড়লেখা পৌরসভার সভাপতি জুবায়ের আহমেদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বড়লেখা সরকারি কলেজের সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর ২২নং ওয়ার্ড সভাপতি মোঃ আবু হাসান, বৃহত্তর গাজিটেকা যুব সমাজের সভাপতি ও বড়লেখা উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা নাজমুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বড়লেখা শহর শাখা সভাপতি হুমায়ন কবির সাজু, বড়লেখা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক এমাদ আহমেদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী মামুন হুসাইন। ইসলামি সংগীত পরিবেশন করেছেন বড়লেখা সাহিত্য সাংস্কৃতিক সংসদ ও দিশারী শিল্পীগোষ্ঠী সিলেট।

আরও খবর