কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

মৌলভীবাজারের বড়লেখায় সড়ক দূর্ঘটনায় এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। রোববার (০৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় মোটরসাইকেলে করে দুধ বিক্রয় করার জন্য পৌরশহরস্থ হাজীগঞ্জ বাজারে যাওয়ার পথে বড়লেখা- বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের পাখিয়ালা চৌমুহনী এলাকায় রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কায় প্রাণ যায় যুবকের। নিহত ব্যক্তি উপজেলার কাঠালতলী ইউনিয়নের উত্তরভাগ গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আপ্তাব উদ্দিনের ২য় ছেলে জিয়াবুর রহমান (৩৬)।

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়,আজ সকাল সাড়ে ৭টার দিকে জিয়াবুর রহমান  মোটরসাইকেল যোগে  বাড়ি হতে দুধ বিক্রয় করতে বাজারে যাওয়ার পথে  পৌরশহরের পাখিয়ালা চৌমুহনী এলাকায়   নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।স্থানীয়রা প্রচন্ড রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।জিয়াবুর রহমান দীর্ঘদিন থেকে প্রবাসে (কাতার) ছিলেন।গত ২ মাস আগে তিনি ছুটি পেয়ে বাড়িতে আসেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম সকাল ১১ টায় দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন,মোটরসাইকেলের  নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সাথে  ধাক্কায় প্রবাস থেকে আসা এক যুবকের মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।আ

আরও খবর