কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বড়লেখায় উপজেলা প্রকৌশলী কর্মকর্তার সাথে সড়ক সংক্রান্ত বিষয়ে নিসচার মতবিনিময়

নবনির্মিত  সড়কে নিরাপত্তা বিষয়ে এবং সড়ক দুর্ঘটনারোধে উপজেলা প্রকৌশলী প্রীতম শিকদার জয়ের সাথে আজ মতবিনিময় করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা। 


বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ৮ টায় উপজেলা প্রকৌশলী কার্যালয়ে নবনির্মিত সড়কের ঝুঁকিপূর্ণ বিষয়াদি ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সম্মূখে জেব্রা ক্রসিং, রোড সাইন, সচেতনতা মূলক সাইনবোর্ড ও সড়কের বিভাজনে রিফ্লেক্টিভ স্থাপন, আঞ্চলিক সড়ক দ্রুত সংস্কার করনসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের রতুলী গেইটঘর নিয়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। 


এসময় উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, প্রচার সম্পাদক রেদওয়ান রুম্মান, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য মো. জমির উদ্দিন, শাহরিয়ার শাকিলসহ অন্যান্য নেতৃবৃন্দ। 


এদিকে উপজেলা প্রকৌশলী কর্মকর্তা ও নিসচা নেতৃবৃন্দরা নবনির্মিত সড়কে শৃঙ্খলা প্রনয়ণে এবং জনসচেতনতা বৃদ্ধিতে নিসচা'কে সার্বিক সহযোগিতাসহ একতাবদ্ধ হয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন।

আরও খবর