কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বড়লেখায় চন্ডিনগর আদর্শ ছাত্রকল্যাণ পরিষদের কমিটি গঠন

 মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চন্ডিনগর আদর্শ ছাত্রকল্যাণ পরিষদের ২০২৫-২০২৬ সেশনের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। চন্ডিনগর গ্রামের সমাজ সেবক হেলাল উদ্দিনে সভাপতিত্বে ও সাবেক অর্থ সম্পাদক আব্দুল বাকী মুনিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: নিয়াজ উদ্দিন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের নব-নির্বাচিত সভাপতি আফসিন নিগার জামালী তুহিন ও যুগ্ম সম্পাদক সম্পাদক তানভীর আহমদ এবং সদ্য বিদায়ী সহ-সভাপতি মোহা. ইমরান হোসাইন , কাওসার আহমদ, প্রবাসী উপদেষ্টা আলী হোসাইন ,  সাবেক উপদেষ্টা ফয়সল আহমদ ও ফখরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলার ইটাউরি মহিলা আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক (ইংরেজি) ইরশাদ হোসাইন। অনুষ্ঠানে দিক-নির্দেশনামূলক বক্তব্য ও গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন পরিষদের প্রবাসী উপদেষ্টা মাস্টার আবুল হোসেন , পরিষদের আজীবন উপদেষ্টা ও সাবেক সভাপতি লোকমান আহমদ , আজীবন উপদেষ্টা ও সদ্য বিদায়ী সভাপতি জাহাঙ্গীর আলম।

এর আগে পরিষদের সাবেক অর্থ সম্পাদক ও নব মনোনীত সহ-সেক্রেটারী আব্দুল বাকী মুনিমের সঞ্চালনায় ২০২৩-২০২৪ সেশনের কার্যকরী পরিষদ বিলুপ্ত ঘোষণা করেন সদ্য বিদায়ী সভাপতি জাহাঙ্গীর আলম।

বক্তব্য শেষে বিদায়ী দায়িত্বশীলদের এবং অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে ক্রেস্ট  দিয়ে সম্মাননা প্রদান করেন দায়িত্বশীল ও অতিথিবৃন্দ । উক্ত নির্বাচন কার্যক্রমে বৃহত্তর চন্ডিনগর গ্রামের অর্ধশতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

আরও খবর