কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বড়লেখায় কাঠালতলী ইউনিয়ন ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

'মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ’ এই স্লোগানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দীর্ঘ ১৫ বছর পর বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা দক্ষিণ থানা শাখার অন্তর্গত কাঠালতলী ইউনিয়ন শিবিরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক বায়তুলমাল সম্পাদক ও জামায়াত মনোনীত মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম। 


প্রধান আলোচক ছিলেন ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি নিজাম উদ্দিন। 


এতে সভাপতিত্ব করেন শিবিরের কাঠালতলী ইউনিয়ন সভাপতি সাব্বির আহমদ। 


বড়লেখা দক্ষিণ থানা শাখার অর্থ সম্পাদক অনিকুর রহমান চৌধুরী'র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা অফিস সম্পাদক মুহসিন আহমেদ, স্কুল সম্পাদক আব্দুল ওয়াহিদ, বড়লেখা দক্ষিণ শাখার সভাপতি আব্দুর রহমান এবাদ, জামায়াতে ইসলামী কাঠালতলী ইউনিয়ন সভাপতি লুৎফুর রহমান, সেক্রেটারি আব্দুস সালাম, সদর ইউনিয়ন সেক্রেটারি হাফিজ জয়নাল আবেদিন, জামায়াতে ইসলামী উপজেলা যুব কল্যাণ পরিষদের সেক্রেটারি জুবায়ের আহমদ শিমুল, ইউনিয়ন শিবিরের সাবেক সভাপতি জাবের আহমদ বাদশা। 


এছাড়াও উপস্থিত ছিলেন বড়লেখা দক্ষিণ থানা শাখার সেক্রেটারি জেবুল আহমদ, প্রচার সম্পাদক আলী হায়দার মুন্না, স্কুল অ্যান্ড কলেজ সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ। 

আরও খবর