মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি সাহাব উদ্দিন ময়ষট্টি-সহ তিন আসামিকে গ্রেফতার করেছে। সাহাব উদ্দিন ময়ষট্টি পুর্ব-হাতলিয়া গ্রামের মৃত আকদ্দছ আলীর ছেলে। মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে গ্রেফতার এই তিন আসামিকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাহাব উদ্দিন ময়ষট্টি বিএনপি নেতা ফয়সল আহমদ সাগরের হামলা-ভাংচুর ও হত্যা চেষ্টা মামলার এজাহার নামিয় আসামি। গ্রেফতার অপর আসমি হেলাল আহমদ (৪৭) ও খাইরুল ইসলাম সি.আর ৮৮/২৩ (বিয়ানী) মামলায় ৫৩ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
থানার ওসি মো. আব্দুল কাইয়ুম জানান, গ্রেফতার তিন আসামিকে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৩২ দিন ১৭ ঘন্টা ৩৯ মিনিট আগে
৬০ দিন ১৬ ঘন্টা ৫২ মিনিট আগে
৬৮ দিন ৪ ঘন্টা ৪৩ মিনিট আগে
৮৩ দিন ৯ ঘন্টা ২৯ মিনিট আগে
১১২ দিন ৮ ঘন্টা ১৯ মিনিট আগে
১১৭ দিন ৪ ঘন্টা ২৮ মিনিট আগে
১৩৩ দিন ৮ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৫৮ দিন ৬ ঘন্টা ৩১ মিনিট আগে