কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বড়লেখায় কোয়াবের উদ্যোগে খেলোয়াড়দের সংবর্ধনা ও ইফতার মাহফিল

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা কোয়াব দলের খেলোয়াড়দের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কোয়াব কাপ মৌলভীবাজার-২০২৫ এ অংশগ্রহণকারী দল হিসেবে ‘বড়লেখা উপজেলা কোয়াব’ দল রানার্সআপ হওয়ায় তাদের এ সংবর্ধনা দেওয়া হয়। বুধবার (১২ মার্চ) স্থানীয় ইয়াম্মী প্যারাডাইজ রেস্টুরেন্টে কোয়াব বড়লেখা উপজেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোয়াব বড়লেখা উপজেলা শাখার সভাপতি মো. ফরহাদ হোসেন। কোয়াব বড়লেখা উপজেলা শাখা সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- ক্রীড়া সংগঠক রেজাউল ইসলাম মিন্টু। 


বিশেষ অতিথি ছিলেন- ক্রীড়া সংগঠক ও শিক্ষক লুৎফুর রহমান চুন্নু এবং ক্রীড়া সংগঠক ও শিক্ষক ছয়ফুল হক, ক্রীড়া সংগঠক সাজু চৌধুরী।


অন্যদের মধ্যে বক্তব্য দেন কোয়াব বড়লেখা উপজেলা শাখার সহ সভাপতি আলমগীর আলম, সহ সাধারণ সম্পাদক শেনাজ আহমদ ও সদস্য ইকবাল হোসেন, উপজেলা দলের খেলোয়াড় রেদোয়ান হোসেন প্রমুখ। 


শুভেচ্ছা বক্তব্য রাখেন কোয়াব বড়লেখা উপজেলা শাখার সহ সভাপতি শিমুল চৌধুরী। 


অনুষ্ঠানে কোয়াব বড়লেখা দলের খেলোয়াড়বৃন্দ ও উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং বড়লেখার বিভিন্ন ক্লাবের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

আরও খবর