কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বড়লেখায় নিজ বাড়িতে ঢুকে ২ ভাইকে কুপিয়ে হত্যা

খুন,বড়লেখা,

বড়লেখায় নিজ বাড়িতে ঢুকে ২ ভাইকে কবড়লেখায় নিজ বাড়িতে দুর্বৃত্তের অতর্কিত হামলায় খুন হয়েছেন দুই ভাই। এদের একজন প্রবাসী ও অপরজন পেশায় কৃষক। গুরুতর আহত হয়েছেন অপর এক ব্যক্তি। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।


ঘটনাটি ঘটেছে শনিবার মাগরিবের আজানের পূর্ব মুহূর্তে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে ফরেস্ট অফিস সংলগ্ন নিহতদের বাড়িতে। থানা পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে রয়েছে।


নিহতরা হলেন- বিওসি কেছরীগুল গ্রামের মৃত নিমার আলীর বড়ছেলে কুয়েত প্রবাসী জামাল উদ্দিন (৫৫) ও ছোটছেলে কৃষক আব্দুল কাইয়ুম (৪৮)। জামাল উদ্দিন ৬ মাস আগে দেশে আসেন। গুরুতর আহত ব্যক্তির নাম মো. জমির উদ্দিন। তিনি ওই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে। তারা কি কারণে খুন হলেন এবং কারা তাদেরকে খুন করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।



বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান শনিবার রাত সাড়ে সাতটায় জানান, নিহত দুইজনের লাশ উদ্ধারের জন্য তিনিসহ পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছেন।ঘটনার মূল কারন উদঘাটন করে পরে বিস্তারিত জানানো হবে।

আরও খবর