কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বাসতলা তরুণ সংঘের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

মৌলভীবাজারের বড়লেখায় বাসতলা তরুণ সংঘ ও বাসতলা প্রবাসী তরুণ সংঘের সদস্যদের অর্থায়নে প্রতিবছরের ন্যায় গ্রামের নিম্ন আয়ের প্রায় অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (০১ মার্চ) সংগঠনের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দেন। পাশাপাশি একজন অসহায় রোগীর চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন গ্রামের বিশিষ্ট মুরব্বি জনাব রফিক উদ্দিন, জনাব মহিন উদ্দিন, জনাব আব্দুল মুহিত, জনাব নিজাম উদ্দিন, জনাব তাজুল ইসলাম, জনাব জুলহাস উদ্দিন, জনাব আনোয়ারুল ইসলাম, জনাব হারুনুর রশিদ, জনাব বলাই মিয়া, জনাব গৌছ উদ্দিন, জনাব সাইফুল ইসলাম প্রমুখ। তাঁদের পরামর্শ ও সহযোগিতায় সুষ্ঠুভাবে উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। আর্থিক, কায়িক ও মানসিকভাবে সহযোগিতা প্রদানকারী সকলের প্রতি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

আরও খবর