এবার নোয়াখালীতে বাবা-মাকে মারধর, মাদকসেবী দুই ভাইয়ের কারাদন্ড
রিপন মজুমদার বেগমগঞ্জ উপজেলা নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর চাটখিলে বাবা-মাকে মারধর ও এলাকার শান্তি বিনষ্ট করার দায়ে মাদকসেবী দুই ভাইকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এক হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত অর্থদন্ড অনাদায়ে অতিরিক্ত আরো ২ মাসের কারাদন্ড দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলো, উপজেলার পাঁচগাও ইউনিয়নের আফসারখিল গ্রামের হাজী বাড়ির নুরুল আমিনের ছেলে সামছুল আলম (৪০) ও ফজলু (৩২)।
শনিবার (৮ জুলাই) দুপু দেড়টার দিকে উপজেলার পাঁচগাও ইউনিয়নে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় এ সাজা দেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকসেবী দুই ছেলে তাদের বাবা- মাকে প্রায় মারধর করত। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরের দিকে তাদের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে দুই মাদকসেবীর জিহ্বা দেখে মাদক সেবন করার সত্যতা পাওয়া যায়। একই সাথে বাবা-মাকে মারধর ও এলাকার শান্তি বিনষ্ট করার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও অতিরিক্ত ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড আদেশ দেওয়া হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখলীর কর্মকর্তারা ও চাটখিল থানার একদল পুলিশ।
৮৯৪ দিন ১৫ ঘন্টা ১১ মিনিট আগে
৮৯৫ দিন ১৯ ঘন্টা ১২ মিনিট আগে
৮৯৫ দিন ২৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৮৯৭ দিন ১৬ ঘন্টা ৫৫ মিনিট আগে
৮৯৭ দিন ১৭ ঘন্টা ১১ মিনিট আগে
৮৯৮ দিন ২০ ঘন্টা ১ মিনিট আগে
৯০০ দিন ২১ ঘন্টা ৩১ মিনিট আগে
৯০০ দিন ২১ ঘন্টা ৫৭ মিনিট আগে