কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নোয়াখালীতে দূর্গা উৎসব উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন

নোয়াখালীতে দূর্গা উৎসব উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন



নোয়াখালীতে দূর্গা উৎসব উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন


রিপন মজুমদার বেগমগঞ্জ নোয়াখালী প্রতিনিধি 

নোয়াখালীতে দূর্গা পূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘স্বপ্নের সারদীয় উৎসব’ আয়োজন করে স্বপ্ন-এক চিলতে হাসির জন্য নামের একটি সংগঠন। সোমবার বিকাল ৪টার দিকে জেলা শহর মাইজদীতে সংগঠনের সভাকক্ষে এ আয়োজন করা হয়।


সংগঠনটি এবার সদর, সুবর্ণচর ও বেগমগঞ্জ উপজেলার ৮০ জন সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুদের পূজোর নতুন জামা, ফিরণী পায়েস, গুড়োদুধ, পূজোর প্রণামি, কন্যা শিশুদের মাঝে আলতা ও টিফিন উপহার দেয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী পৌরসভার মেয়র ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যা খান সোহেল। স্বপ্নের সংগঠক হাসিবুল হক হাসিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাসনিম বিনতে রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে নোয়াখালী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম ছিদ্দিকী  রাজু, নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, নাগরিক অধিকার আন্দোলনের সদস্য সচিব জামাল হোসেন বিষাদ, নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভিন, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার সুমন ভৌমিক বক্তব্য রাখেন।


প্রসঙ্গত : গত এক যুগ ধরে স্বপ্ন-এক চিলতে হাসির জন্য‘ নামের এ সংগঠনটি বঞ্চিত, হত দরিদ্র শিশু, পথশিশুদের মাঝে ঈদের নতুন জামা ও ঈদ সামগ্রি উপহার দেয়া, দরিদ্র পরিবারের স্কুল পড়ুয়াদের ১০ টাকায় শিক্ষা প্রকল্প, ১০ টাকায় স্বাস্থ্য প্রকল্পসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে।

আরও খবর
নোয়াখালীতে জাল টাকাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

৮৯৪ দিন ১৪ ঘন্টা ৫৭ মিনিট আগে


জেনারেটরের শর্ট সার্কিটে ৮ দোকান পুড়ে ছাই

৮৯৫ দিন ১৮ ঘন্টা ৫৮ মিনিট আগে