কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

অবরোধে গাড়ি বের করেতে না পেরে চালকের মাঝে খাওয়া বিতরণ

অবরোধে গাড়ি বের করেতে না পেরে চালকের মাঝে খাওয়া বিতরণ



অবরোধে গাড়ি বের করেতে না পেরে চালকের মাঝে খাওয়া বিতরণ


রিপন মজুমদার নোয়াখালী প্রতিনিধি 

বিএনপির ডাকা অবরোধে নোয়াখালীতে সড়কে গাড়ি নিয়ে বের হওয়া চালকদের হাতে খাবার প্যাকেট তুলে দেয় নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন। একইসঙ্গে তিনি চালকদের বিএনপি-জামায়াতের হরতাল, অবরোধ উপেক্ষা করে গাড়ি চালানোর আহ্বান জানান।


বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা শহর মাইজদীর বড় মসজিদ মোড় এলাকায় পাঁচ শতাধিক গাড়িচালক ও হেলপারদের মাঝে খাবার প্যাকেট বিতরণ করেন শাহিন।


এসময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস জাহের, সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের, দাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান শিপন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইবনে ওয়াজিদ ইমন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাফিজ উল্যা রবি সহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।


হরতালের পর এবার ঢাকাসহ সারা দেশে চলছে বিএনপি ও জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধ কর্মসূচি। অবরোধের শেষ দিন বৃহস্পতিবার সকাল থেকেই নোয়াখালী জেলা হেডকোয়াটার মাইজদীতে এর  তেমন একটা প্রভাব লক্ষ্য করা যায়নি।


অবরোধের টানা তিন দিনই নোয়াখালীতে রাজপথে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে আবদুল মালেক উকিল প্রধান সড়কে অবরোধ ও বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম, সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু বক্তব্য রাখেন।

আরও খবর
নোয়াখালীতে জাল টাকাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

৮৯৪ দিন ১৪ ঘন্টা ৩৬ মিনিট আগে


জেনারেটরের শর্ট সার্কিটে ৮ দোকান পুড়ে ছাই

৮৯৫ দিন ১৮ ঘন্টা ৩৭ মিনিট আগে