নোয়াখালীর বেগমগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তিন ব্যক্তির মৃত্যু
রিপন মজুমদার বেগমগঞ্জ উপজেলা নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.অসীম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দুপুর পৌনে ৩টার দিকে একটি প্রাইভেট হাসপাতাল থেকে তিনজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তারা নির্মাণ শ্রমিক ছিল। উপজেলার দুর্গাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। খোঁজ খবর নিয়ে পরে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
৮৯৪ দিন ১৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
৮৯৫ দিন ১৭ ঘন্টা ৪৪ মিনিট আগে
৮৯৫ দিন ২২ ঘন্টা ৩ মিনিট আগে
৮৯৭ দিন ১৫ ঘন্টা ২৭ মিনিট আগে
৮৯৭ দিন ১৫ ঘন্টা ৪৩ মিনিট আগে
৮৯৮ দিন ১৮ ঘন্টা ৩২ মিনিট আগে
৯০০ দিন ২০ ঘন্টা ৩ মিনিট আগে
৯০০ দিন ২০ ঘন্টা ২৮ মিনিট আগে